---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমার কাছে এখনো পড়ে আছে
অফুরান ভালবাসা-
কিন্তু তুমি হারিয়ে ফেলেছো তালার
চাবি!
ঢুকবে কি করে?
কেমন করে দরজা আজ খোলবে!
অহংকারে গড়া প্রাণ তো
তোমার আছে
সে তো কথা শুনে না,সে তো
বুঝে না
কোনটা হৃদয়ের চাবি?
আজ তো তোমাকে প্রেমের ভিখারী
হতে হলো।
আমার কাছে এখনো পড়ে আছে
অফুরান ভালবাসা-
শুধু চাবিটা লুফে নাও পরম
যত্নে হৃদয়ের কাছে
ভালবেসেছিলাম, তোমার সময়
হলো না
কবিতা বুঝলে না,আজ ভিখারী
হলে
সেই কবিতা আর নেই---
ওই হৃদয়ের তরঙ্গো এখনো ভিতরে
আছে
তবু কেন মুখ অশ্রু
ঝলোমলো-
বলিও, সেই চাবিটা ফেরত
চাও কিনা!
আমার কাছে এখনো পড়ে আছে
অফুরান ভালবাসা-
---২২-১-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।