--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অন্তরকে পুড়ে ফেলেছো, এখন উপায় কি?
না বুঝেই ভালবাসাকে উপেক্ষা
করেছো-
নষ্ট জলে ডুব দিয়েছো তরঙ্গের
উত্তালে
তীর হারায়ে আজ তুমি উদ্ভাস্তু—
স্বপ্ন গুলোকে ধবংস করেছো নির্দয়ের
মতো
লালসার বুকে চুমু কেটেছো সংগোপনে
ততক্ষণে পৃথিবীর প্রেমিকরা জেনে
গেছে-
তোমার আগুনে পুড়ে গেছে
র্নিমোহ প্রেমের কোমল প্রাণ-
ভালবাসার চাঁদরে কখন ঢেকে দিবে
আমার শরীর!
অনেক কম্পন উঠেছে, থর থর কাঁপছে
অনুভূতির শাখা প্রশাখাগুলো
তোমার জানালা খুলবে কখন দখিনা
সমীরণে
পথ চেয়ে আছি সেই শুভ ক্ষণের-
অন্তরকে পুড়ে ফেলেছো, এখন উপায় কি?
দিন তো হলো শেষ,
এ কি দেখি- অগ্নির মহাসমাবেশ!
হৃদয়ের জল্লাদকে দেখতে পেয়েছি-
একেই বুঝি প্রেম বলে, জ্বলেগেছি
।
২১-০১-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।