শুক্রবার, জানুয়ারি ১৫, ২০২১

ঢেকে রেখো

 

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ঢেকে রেখো....কে যেন যৌবনের উদিত ফুলে

কুদৃষ্টি দিয়েছে....ঢেকে রেখো---এখুনি তোমার

গুপ্ত ধন হবে চুরি

রক্তাক্ত স্নান হবে কামিনীর তরঙ্গে তরঙ্গে

 

পাঁপড়িগুলো খোল না মৌমাছির ভিড়ে ভিড়ে

শুল বিঁধাবে, বিষাক্ত শুল বিঁধাবে...ঢেকে রেখো

ঢেকে রেখো---কার দর্শনে এতো উম্মাদনা?

কাকে তুমি ডাকছো রূপের মাধুরীতে..

সে তো হ্রিংস্র জানোয়ার!

 

যৌবন তরী হেলে দুলে কোথায় যাচ্ছো?

কে তোমার যাত্রী?

আজ দেখো তোমার গুপ্তধন হলো চুরি !

ঢেকে রেখো....ঢেকে রেখো....

কে যেন তোমার যৌবন ফুলে  দিয়েছে কুদৃষ্টি

ঢেকে রেখো....ঢেকে রেখো....

----১৫-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...