--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
অনেক আশার আলো দেখেছিলাম আমি
তোমার মতো এক তারুণ্যের কাছে
যুগের সঞ্চিত কালো মেঘে উড়তে
গিয়ে
অগ্নিপরিধির মাঝে নিঃশেষ করে
দিলে
দেখেছি পরাজয়ের নিশানা তপ্ত বুকে
নিভে গেছে যৌবনের সূর্য্ -
তারপরেও পরাজয়ে থাকে কিছু
বিজয়,থাকে কিছু নব সৃষ্টি
তারুণ্যের গভীরতর শেষ রূপ
চেয়ে
পৃথিবী জেগে আছে স্বপ্নের
বলয়
সব রূপের মাধুরী লুকে আছে
তারুণ্যের রোদে
তোমার আকাশে, তুমি নিভে যাওনি তো?
তারুণ্য তোমাকে উপহার দেয়
নব নব সৃষ্টি
হে তারুণ্য ! তুমি আজ মৃত
কেন?
--২২-১-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।