---------কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
সময় যে করেছো পার এই জগতের সুরে
পাকে পাকে ঘূর্ণিপাকে তাগুদের
বিভোরে!
মোহের চাঁদরে ঢেকে ফেলেছো
আপনারে
প্রভাত সন্ধ্যায় ছুটেছো আলো-
আঁধারে
প্রাণকে জাগাওনা কভূ সত্যের সম্ভারে
দম্ভে গর্জে ডাকছো সদা
বাতিলকে দুয়ারে।
এক করে ফেলছো হক বাতিলের
শ্লোগান-
এ বুকে নেও না কভূ সত্যের সংবিধান।
ভালবেসে ফেলেছো ক্ষণিকের
আলো
বাতিলকে বলো তাই জীবনের
ভালো।
তোমাকে যেতে হবে এ সত্য জানি
পৃথিবী নয়কো তোমার চির
মুক্তা মণি!
ডাক আসবে যেদিন এই ন্শ্বর
পারবে না-
প্রাণের বায়ূ উড়ে যাবে
ধরা কে শুনবে না !
তোমার তুমিকে জাগাও বিধাতার আহ্বানে;
যেতে হবে পূঁজি নিয়ে বিচারের ময়দানে ।
এমন একান্ত করে প্রাণে লও,
যেথায় সত্য পাও
এমন একান্ত করে ছুঁড়ে দাও,
যেথায় মিথ্যে পাও।
তোমাকে যেতে হবে এ সত্য জানি
পৃথিবী নয়কো তোমার চির
মুক্তা মণি!
-------০১-১-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।