---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অনেক অপমান করেছো তুমি,
আবার তুচ্ছও করেছো ,
চাবুকে চাবুকে কষাঘাত করেছো আমাকে
অহংকারে হৃদয়কে কারারুদ্ধ
করেছো
প্রেমকে করেছো নগ্ন -
তুমি জেগে দিয়েছো যন্ত্রনার বিষাক্ত ফোঁড়া
হৃদয় চিরে চিরে রচনা
করেছো প্রেমের কবর
বিরহের কবিতা লিখেছো
প্রাণের দেয়ালে দেয়ালে
উপহার দিয়েছো সারাজীবনের
কান্না-
ব্যথাতুর ইমারত-
তোমার অপমান সইতে হবে এখন
প্রত্যহ
পারবো কি? তুমি যতদিন
আমার
হদয়ের গভীরে আঁচড়াবে
নির্দ্য় অগ্নি চিরুনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।