------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আরশের মধ্যে মুক্তি আছে এই কথাটি যে প্রাণে
সে কভূ নিভে না ইহ-পর
জগতে আঁধার গগণে।
স্বপ্ন গিয়েছে থেমে তবু
যায়নি থেমে দয়াময় প্রভূ!
ডাকার মতো ডাকলে ,বেজে
উঠে তাঁর বীণা
সে দরবারে হয় না নিরাশ
কেউ শিরক বিনা-
ফরিয়াদ যখন পৌঁছে আরশে
কবুল হয় তা দয়ার হরষে!
সবার চেয়ে বড়ো যে ত্রাতা
সে রয় বহুদূরে!
মুক্তির জন্য ছুটে যায়
প্রাণ তাগুদের দুয়ারে।
সব যৌবন গেলে থেমে
মুক্তি খোঁজে পথে নেমে,
আল্লাহ যখন গোলাম পাশে
ভয় কি আর স্বপ্ন নাশে ?
আরশের মধ্যে মুক্তি আছে
এই কথাটি যে প্রাণে
সে কভূ নিভে না ইহ-পর
জগতে আঁধার গগণে।
----১২-০১-২০২১ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।