------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ক্ষমতার চেয়ারে বসে আর কতোদিন ঠকাইবে মানুষ
কলমের খোঁচায় আর কতোকাল মানুষকে
করবে বেহুশ!
দায়িত্বের চেয়ারে বসে অফিস
আদালতে
সুদ-ঘুষ ছাড়া ফাইল ছাড়নো না
কোনমতে
একি আচরণ! একি ব্যাবহার রাজ্যের
চাকর!
কি জবাব দিবে ওইদিন আল্লাহ’র দরবার?
ওহে শিক্ষিত জ্ঞানী গুনি হয়নি
এখনো হুশ!
চেয়ে দেখে ওই, তোমাদের জুলুমে
কাঁদছে মানুষ
এই গর্জন তর্জনে বেশিদিন পাবে নাতো
সময়
মানুষের কান্নায় দেখছি আমি
তোমাদের পরাজয়।
বঞ্চিতের অশ্রু জলে অত্যাচারী
দেখেছি ভাই-
ক্ষমতার চেয়ারে জ্বলছে আগুন উপায়
তো নাই
তুমি যে জুলুমকারী তাগুদের শয়তান
ওইদিন বিচারের মুখে ঠিকবে
কতোক্ষণ?
হারাম অর্জনে আর কতোকাল গর্জিবে
নশ্বর ভুবন?
মনে রেখো কোন কিছু্ই ওইদিন থাকবে
না গোপন
কোন পাপের ভাগ নিবে নাতো আপনজন
ইয়ানাফসি! ইয়ানাফসি! করবে- হে
প্রিয়জন।
দিনশেষে তোমার ভুবনে কেউ
করবে না আনাগোনা-কানাকানি
সুদ ঘুষ ,অবৈধ অর্থ্ বৈভব,
ক্ষমতা দম্ভ করবে বেঈমানী।
বঞ্চিতের অশ্রু জলে অত্যাচারী
দেখেছি ভাই-
ক্ষমতার চেয়ারে জ্বলছে আগুন উপায়
তো নাই
------১-১-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।