বৃহস্পতিবার, জানুয়ারি ১৪, ২০২১

শূন্যতার ভিতরে

 ---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এ কেমন অনুভূতি আমার, এ কেমন

প্রত্যাশা বুঁনেছি তোমায় ঘিরে, এ কোন

শিরহণে আকাশের চাঁদ ছুঁয়েছি

শূন্যতার ভিতরে—

 

আলোর ঝলকানি দেখেছি রাত্রির ঝোড়ো হাওয়ায়

মুক্তি খোঁজেছি তোমার বজ্রতে

তুলেছি তুলপার হৃদয়ে গভীরে,খুব গভীরে

করেছি নোঙ্গর সভ্যতার সন্ধানে-

 

চারিদিকে কুকুরের ন্যাংটা প্রণয়! অসভ্যাতার

চুড়ান্ত মেলা !সবখানে খোলা দুয়ার;

চোর ডাকাতেরা লুটে নিচ্ছে সোনার ধন! তবুও

জানালা দিয়েছো খুলে—

 

এ কেমন জুটি বেঁধেছো উরুতে বাহুতে হৃদয় শূন্যতায়!

প্রেমের মৃত্যু দেখনি

দেখনি সভ্যতার দেয়ালে লেখা

স্বার্গীয় অনুভূতি!

তুমি বুঝনি যে প্রেমের শশীই সভ্যতার উপহার!

 

নির্লজ্জ জুঁটি বেঁধেছো যৌবিক তরঙ্গে,উলঙ্গ প্রবাহে

নিয়েছো প্রণয়ের সুখ

কাঁপেনি তবু তোমার বুক

তবু তুমি প্রেমিক-প্রেমিকা হায়! লজ্জা! লজ্জা!

 

এ কোন শিরহণে আকাশের চাঁদ ছুঁয়েছি

শূন্যতার ভিতরে—

এ কেমন অনুভূতি আমার, এ কেমন

প্রত্যাশা বুঁনেছি তোমায় ঘিরে---

---১৪-০১-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...