-------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
শুরু হউক খেলা, এ খেলায় যোগ দিতে হবে
পৃথিবী চেয়ে আছে তোমার বীরত্ত্ব সনে
বিজয় ভুলে কাপুরুষ হয়ে
কোথায় বসে রবে
চেয়ে দেখে অসহায় মানুষেরা
জুলুমের বানে!
জেনে রেখো বীর তুমি এই
বিপুল ভবে
এ যুদ্ধে পরাজয় চাই না
পৃথিবীর প্রাঙ্গনে
শুরু হউক খেলা, এ খেলায়
যোগ দিতে হবে
অগ্র সৈণিক হয়ে গর্জে উঠো
খেলার ময়দান
দলে দলে যোগ দিবো মোরা
তুমুল উত্তাল
ওহে শত্রুরা হবেই পরাজিত,
হবেই অপমান ।
এখনই প্রতিবাদ মুখুর হয়ে
উঠো প্রবল।
অধিকার আদায়ের খেলা নয়
শুধু খেলনা
তোমারেই খোঁজছে মাতা; হয়
যদি কলি
হউক ফুল, যে ফুলের কোথাও
নেই তুলনা!
থেকো না আর কাপুরুষ হয়ে
একেলা-
শুরু হউক খেলা, জুলুমের
বিরুদ্ধে খেলা।
----১০-০১-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।