---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আল-কোরআনের সুর আমায় কম্পিত করে তুলে
স্পর্শ্ করে যায় হৃদয়ের
গভীরে..
সারা শরীরে বয়ে যায় তরঙ্গ
খেলা বৃষ্টির মতো
মূহূর্তে মিলায় প্রশান্তির
পরশ, আঁধারে আলো মিলায়
তপ্ত শিখা থেকে জেগে উঠায়
তুষার পর্বতে
নশ্বর হয় অবিনশ্বর,পৃথিবী
হয় অনন্তের ঠিকানা
প্রভূর শব্দ কানে বাজে
মুক্তির বার্তায় ।
পুরুস্কারের ঘোষণা আসে
সারা দেহের পরতে পরতে
অন্তরে রাখি তুলে
আল-কোরআনের বিস্তার
যে বাণীর নূরে নূরে
আলোকিত অন্ধকার পৃথিবী,
গাফেল প্রাণ
সে আলো ছড়িয়ে যাক প্রতিটি
ভাঁজে ভাঁজে আমার শরীর
জীবনে উদিত হউক কোরআনের
সূর্যোদয়,
অনন্তের পথে আমি
প্রতিদিন,নশ্বর শুধু একবার ।
এই অন্তরে রাখি তুলে
আল-কোরআনের বিস্তার
----১৬-০১-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।