------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অন্তরে অন্তরে আলোটা জ্বলে উঠুক!
জ্বলে উঠুক শুধু নৈতিক
চরিত্রের আঠারো কোটি প্রাণ
বাকীরা সব শুধরে যাক
পৃথিবী নিমগ্ন হয়ে নিজস্ব
চশামায় দেখুক আর্দশের উপমা
সত্যেরা যা দেখে তাই
দেখুক
মিথ্যের রঙ তাই হয়ে গেছে ধূসর
কৃষ্ণ মলিন!
পরকিয়া কি বন্ধন গড়ে-কারো
জানা আছে?
অন্তরে অন্তরে প্রেমটা
জ্বলে উঠুক
বিশ্বাসের প্রদীপ জ্বেলে
নৈতিক চরিত্রকে আলিঙ্গন
করে দেখুক।
নারী-পরুষের অবাদ তীর্থ্
নিষিদ্ধ শুনেছি
পরকিয়া তার অগ্নি গৃহ--অবৈধ
সিঁড়ি--অপমানের বাসর
নারী গর্ভে থাকে আগামীর
পৃথিবী-
পবিত্র চাঁদরে ঢেকে রাখো
যৌবনের গুপ্ত ধন
তবেই পাবে পবিত্র ফুল—পবিত্র প্রেম।
----১৬-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।