সোমবার, জানুয়ারি ১৮, ২০২১

ভালবাসার দেয়ালেই রক্ত ছাপ

 

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমার স্মৃতিতে তুমি জেগে উঠো বারংবার

তোমার কথা মনে হলেই শিহরে উঠে অন্তর ।

 

এতো আক্রমণ!

সইতে পারি না, আর কতো কাল?

এতো ঘৃণার মাঝেও কেন হাজির হও শোকমিছিলে!

কি অনায়াসে রোপে যাচ্ছ বিরহের বীজ

অন্তর ভূমিতে-

 

তরঙ্গের শৃঙ্খলাগুলো এলোমেলো করে দিচ্ছো

কোষগুলো অচল করে দিচ্ছো নিরব ঘাতকের মতো

চুষে নিচ্ছে রক্ত কণিকাগুলো

জোঁকের চেয়ে নিরবে-

 

অথচ

ভালবাসার দেয়ালেই রক্ত ছাপ !

অথচ তোমাকেই এ হৃদয়ে আশ্রয় দিয়েছি

পোষা পাখির মতো

বুকের পর্দাটা সরালেই-

তুমি দেখতে-----কতোটা যত্নে রেখেছি ।

১৮-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...