----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
পৃথিবীর মোহে বুকের সীমান্ত তুমিই বন্ধ করেছো
তাগুদের দুয়ার খুলে রেখেছো
নিরন্তর প্রতিযোগীতায়
অদম্য তিরস্কার করেছো চিঠির
বাহককে-
নর্দমায় ফেলেছো প্রেমের ভাষাকে-
তোমার অন্তর জুড়ে ছিলো বাতিলের
সখ্যতা
তুমি শুধু ভালবেসেছো ক্ষণিকের
তরঙ্গ
ঝাঁপ দিয়েছো তপ্ত অনলে-
তুমি পেয়েছিলে আরশ
হতে,পেয়েছিলে নিকটে
বিজয়ও ছিলো
কিন্তু তুমি দূরেও গিয়েছো
যেচে
পৃথিবীর মোহে স্থির হয়ে
গেছো বাতিলের হুঙ্কারে ।
তুমি করেছিলে অঙ্গিকার,
নত শির করবে মাথা
গোলাম হয়ে বিদায় দিবে
পৃথিবী
পৃথিবীর মোহে বুকের সীমান্ত
তুমিই বন্ধ করেছো
আল-কোরআনের আলো আর ছুঁয়
না তোমাকে-
---২৯-০১-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।