-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
পড়তে পড়তে জ্ঞানের দ্বার খুলে পথিক
শিক্ষায় আলো ছড়ায়
অন্ধকারে নির্ভিক
অজ্ঞেরা পথ ভুলে যায়
বাতিলের সন্ধান
মিথ্যাকে লুফে ওরা কাবু
করে বক্ষস্থান ।
সত্যরে দেখে না কভূ চির
বিজয়ের সম্মুখে
মূর্খতার চাঁদরে লুকে যায় তাগুদের সুখে
গর্জে উঠে মিথ্যে দম্ভে অর্থের
বেপারী-
ধার-ভার নেই তবুও সমাজের
তরবারি।
পড়তে পড়তে জ্ঞানের দ্বার
খুলে যায়
জ্ঞাণীরা মুক্তি পায় জীবনের দিশেহারায়
কোন অজ্ঞের দলে সম্মানীর
সম্মান ভেবেছে কিছু?
ওরা সর্বদাই ছুটেছে অবৈধ
অর্থ্ -ক্ষমতার পিছু!
ওদের হুঙ্কারে মন খারাপ
করো না ক্ষণিক সন্ধ্যাবেলা
জীবন প্রদীপে প্রজ্জ্বিল
করো জ্ঞানের কাব্যমেলা ।
ওহে ওরা তো মিথ্যে দম্ভে শয়তানের প্রাণ
তুমি হলে মুক্তির মশাল-
চির মহিয়ান
ইহ-পর উদ্যান—
অজ্ঞেরা পথ ভুলে যায়
বাতিলের সন্ধান
মিথ্যাকে লুফে ওরা কাবু
করে বক্ষস্থান ।
শিক্ষায় আলো ছড়ায়
অন্ধকারে নির্ভিক
পড়তে পড়তে জ্ঞানের দ্বার
খুলে পথিক ।
-------১১-১-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।