----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ব্যর্থ্ হয়ে যাবে পৃথিবীর এতো আয়োজন
যদি না কথা বলে যখন তোমার
প্রয়োজন
ফুরিয়ে যাচ্ছে সময়,আগামীর মিছিলে
এসো
ওইদিন বড় ভয়াবহ হবে যদি না
ভালবাসো
ওহে আগামীর মিছিলে এসো
ঈমান আমলে হবে মনিব গোলামের
কথোপকথন।
মুক্তির রাহে চিন হে গোলাম
যে কিনা তোমায় দিয়েছে পয়গাম।
মনিবের তুষ্ট নিয়ে যাও যদি আরশে-
মহান আল্লাহ মুক্তি দিবে তোমায়
হরষে।
ফুরিয়ে যাচ্ছে সময়,আগামীর মিছিলে
এসো
ওইদিন বড় ভয়াবহ হবে যদি না
ভালবাসো
-------২৯-০১-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।