Monday, January 11, 2021

অপরের মাঝে আপনাকে ফোটাও

 

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

দোষের সাধন আরাধনা এসব রাখো দুরে

আপনার ভুল খোঁজে ফিরো হৃদয়ের কোণে-

কেমন আছো ওরে?

 

নিজ দোষগুলো লুকিয়ে আপন প্রাণে

অপরের দোষ কেন বলো সংগোপনে,ময়দানে!

প্রাণ খুলে দেখো দেখি তুমি তার চেয়ে

সাধু নও মোটে।

 

অন্য্ দিয়েগেছে যা রক্ত ঝরিয়ে- এ মা মাটিকে

সে বুকে তুমি আছো তাঁর দোষে  ভূ-লোকে

তামাম পৃথিবী চিনেগেছে তাকে এক সাথে

প্রেমের স্পর্শ্ লেগে আছে দুই হাতে;

 

শোধে নাও! শোধে নাও! মুক্তি যদি পাবে

আপনের মাঝে আপনার দোষ খোঁজ সংসার ভবে।

শ্রদ্ধাকে করো ধ্যান,প্রাণকে করো কলি

অপরের মাঝে আপনাকে ফোটাও

দোষ নাহি বলি---

--------১১-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

             

             

যে কবি লিখেনি আজো

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যে কণ্ঠ শুনে জ্বলে যায় জাতি অন্তর পূরে

কি করে বলি অবাদ স্বাধীনতা দেও তারে!

যে এক বলিষ্ঠ্ হুঙ্কার ছুঁড়েছে জাতির পিছু

ওহে মুক্ত কণ্ঠ নয় তো আবোল তাবোল কিছু ।

 

যে বাচিক অপমান ডেকে আনে সুরে সুরে-

যে গর্জ্ন উস্কে উড়ে দেয় বিভেদ ভরদুপুরে

যে কবি লিখেনি আজো মায়ের আঁচল ঘিরে।

সে কবিকে ঐক্যের কবি বলি কি করে ?

 

যে মুক্ত কণ্ঠ্ শুনে ধিক্কারে ধরা হাসে

নত হয় জাতির শীর দোসরের উল্লাসে

কি করে অধিকার দিবো পতাকা তরে?

ওহে মুক্ত কণ্ঠ নয় তো পথহীন পথ ধরে!

 

যে বাক স্বাধীনতা আসে জাতি ধবংসের বেশে,

দেশ বিরোধী প্রাণ জেগে উঠায় অট্ট হেসে

তাকে কি করে রাখি মায়ের কোলে?

লক্ষ শহীদের রক্তশতদলে-------

 

যে কবি লিখেনি আজো মায়ের আঁচল ঘিরে।

সে কবিকে ঐক্যের কবি বলি কি করে ?

 

---১১-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

Sunday, January 10, 2021

আপন কর্ম্ ঘেরি আছে

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আপন কর্ম্ ঘেরি আছে ভাগ্যের চারিধার;

কে বলে  ভাগ্য নাই বিশ্বাসে বিধাতার?

দুইয়ের  সংযোগে দুর হয় জীবনের অন্ধকার

আলস্যে নাহি পাবে তুমি ভাগ্যের সম্ভার।

 

খোঁজে নাও ভাগ্য পিতা আপন কর্মে একাকী

উড়ে যাও তুমি জগতপানে নাহি দিয়ে ফাঁকি

হারবে কিনা জিতবে

এই ভাবনায় নাহি মগ্ন করি

দৃঢ় চেতায় সম্মুখে চলি বিজয়ের পথ ধরি।

 

ভাগ্যের চাকায়  দেখবেই তুমি আপন জয়ের ছবি

ভাগ্য শূন্য নহে কোন প্রাণ রচিছে বিশ্বকবি।

হারিবার আগে হারিছো যদি পাবেই গভীর বিষাদ

আলস্য প্রাণ জিতিবে না কভূ, কটিবে না অবসাদ।

 

ভাগ্য রুদ্ধ হলো কোনখান হতে?

অন্ধকারগন আলস্য কোন প্রাণ পথে।

আপন কর্ম্ ঘেরি আছে ভাগ্যের চারিধার;

কে বলে  ভাগ্য নাই বিশ্বাসে বিধাতার?

--১০-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

শুরু হউক খেলা

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

শুরু হউক খেলা, এ খেলায় যোগ দিতে হবে

পৃথিবী  চেয়ে আছে তোমার বীরত্ত্ব সনে

বিজয় ভুলে কাপুরুষ হয়ে কোথায় বসে রবে

চেয়ে দেখে অসহায় মানুষেরা জুলুমের বানে!

জেনে রেখো বীর তুমি এই বিপুল ভবে

এ যুদ্ধে পরাজয় চাই না পৃথিবীর প্রাঙ্গনে

 

শুরু হউক খেলা, এ খেলায় যোগ দিতে হবে

অগ্র সৈণিক হয়ে গর্জে উঠো খেলার ময়দান

দলে দলে যোগ দিবো মোরা তুমুল উত্তাল

ওহে শত্রুরা হবেই পরাজিত, হবেই অপমান ।

এখনই প্রতিবাদ মুখুর হয়ে উঠো প্রবল।

 

অধিকার আদায়ের খেলা নয় শুধু খেলনা

তোমারেই খোঁজছে মাতা; হয় যদি কলি

হউক ফুল, যে ফুলের কোথাও নেই তুলনা!

থেকো না আর কাপুরুষ হয়ে একেলা-

শুরু হউক খেলা, জুলুমের বিরুদ্ধে খেলা।

----১০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

সব চেয়ারের গর্জনে

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমার কাছে স্বাধীনতা আজও রইল অজানা।

কখন সে স্বাধীকারে জারি করে পরোয়ানা।

লাল-সবুজ বুকে নিয়ে স্বৈরতন্ত্রের ছবি আঁকি

মঞ্চে মঞ্চে মুখে বলি,রাখব না আর দেনা বাকি।

 

যেখানেতেই ক্ষমতা আতাত করি গোপনে-

গোলা বারুদ হ্যাঁ না ভোটে গণতন্ত্রের স্বপনে

ক্ষমতা পেলে সবাই বলে নিশ্বাসে বিশ্বাসে

আমার হাতে গণতন্ত্র যুদ্ধে পাওয়া বাংলাদেশে।

 

তাই বলেছি, লুট তরাজ নাইকো কারো অজানা

তাই বলেছি, তোমার জয়ে

অমি থাকি ভয়ে ভয়ে!

তোমার ছেলে, তোমার মেয়ে

দাপট দেখায় আমায় পেয়ে ।

ভিন পথে, ভিন মতে নাইকো আমার ঠিকানা।

 

তাই বলেছি, গণতন্ত্রে স্বৈরাচার, ক্ষমতার সিংহাসনে

আলোর ভিতর আঁধার দেখি সব চেয়ারের গর্জনে।

তার পরেও স্বাধীনতা কিসে হয় নিজ স্বত্ত্বে?

মিলবে আমার স্বাধীকার যখন আমি রাজত্বে।

 

আমার কাছে স্বাধীনতা আজও রইল অজানা।

কখন সে স্বাধীকারে জারি করে পরোয়ানা।

--১০-১-২০২১ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

             

 

   

   

 

 

শেখ মুজিবের গর্বিত অবয়ব

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

বঞ্চিত বাঙ্গালীর সুখে দুঃখে হাসি ও ক্রন্দনে

সংগ্রামী এ জীবন কারারুদ্ধ করেছো জনতার বন্ধনে।

 

বার বার মৃত্যেুর পরোয়ানা শুনেছো হায়েনার বাঁশিতে

তবু তুমি মাথা নত করোনি ফাঁসি মঞ্চের রশিতে

তুমি স্বপ্ন বুঁনেছো হৃদয়ের গভীরে বাঙ্গালী মুক্তির

২৬ শে মার্চ্ প্রথম প্রহরে ডাক দিয়েছো স্বাধীনতার

 

তুমি বন্ধী হলে !

তবু হার মাননি হায়েনাদের দাবানল।

বাঙ্গালী জেনে গেছে এসব,শুধু হল মুক্তিযুদ্ধের কোলাহল

দীর্ঘ্ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর

বিশ্ব্ পেল এক নতুন পতাকা,বাঙ্গালীর অহংকার

 

মুক্তি পেল স্বাধীন বাংলার  স্থপতি বঙ্গ বন্ধু শেখ মুজিব!

১০ ই জানুয়ারী,১৯৭২ এ বুকে ভেসে উঠল

সাড়ে সাতকোটি বাঙ্গালীর প্রাণের স্পন্দন

শেখ মুজিবের গর্বিত অবয়ব!

 

পূর্ণতা পেল পূর্ণিমার চাঁদ,দূর হলো অন্ধকার

প্রেমের পতাকা উদিত  হলো পথ ঘাট বাংলার।

কেউ পারবে না হারাতে তোমায় অন্তর ব্যাপী আর!

তুমি আছো আদি-অন্ত লাল সবুজে চির সম্ভার।

---------১০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 

পৃথিবী চিনে নিবে তোমায়

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অন্তর খুলে দাও পৃথিবীর বুকে চলি;
খোঁজে পাবে প্রাণে প্রাণে সাম্যের কলি!
যে তুমি আকাশে বাতাসে
সুখের সন্ধানে ছুটেছো অবিরাম
সে সুখের দুয়ার যে বদ্ধ রেখেছো ধরাধম।
ওহে আজই খুলে দাও সংকীর্ণ্ প্রাণ-
পৃথিবী চিনে নিবে তোমায় প্রেমের উদ্যান
অন্ধকার পথে কত জনরব,কত কলরব
তবু বুঝে না মানুষ পরাজয়ের এইসব!
আলোর পথে এসে পথিকেরা আপনাকে শুধায়
তবু কতক পথ হারায় ক্ষণিক মোহের বসুধায়
শুন্যতায় কেঁদে কেঁদে বুক ভাসায় নয়নের জলে
পায় না কভূ ,পায় না শশী বিশ্ব মায়ের কোলে ।
অন্তর ঘরে বাতিলেরা এসে লইয়েছে বন্ধু করি
সুখ কোথায় পাবে রে ভাই সত্যের পথ ছাড়ি !
কত চেনাজানা, কত আনাগোনা
তবু নাহি ভালবাসি!
সুখের সন্ধানে ছুটেছে প্রাণ তাগুদের পথে বসি।
----------৯-১-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
2
2 Comments
Like
Comment
Share

Friday, January 8, 2021

ভেঙ্গে দিও মোর সংকীর্ণ্ প্রাচীর

 --------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমাকে  জাগিয়ে দিও হে প্রভূ বসুন্ধরে,

সত্যের পতাকা যেন ‍পারি উড়াতে অন্তরে ।

যখনই আসে কোন কালো দেহের ভিতরে

শুভ্র করে দিও  দয়ার পরশে পাপীরে-

 

এহছানের সহিত যেন পারি আপনারে জড়াতে

যে প্রেমে এসেছি আমি তোমার সুন্দর ধরাতে।

ভেঙ্গে দিও মোর সংকীর্ণ্ প্রাচীর

খুলে দিও পাষাণ বন্ধ -এ বক্ষপঞ্জর।

 

যে প্রেমের কোলে বড় হয়েছি আলোকে পুলকে

জ্বলে দিও সেথায় মুক্তির প্রদীপ নশ্বর ভূলোকে

বাহ্যিক হতে অন্তর ভাগে প্রশান্তি দিও এনে

ক্ষমা করে দিও আপন মহিমায় অনন্ত ময়দানে।

 

 

তৌফিক ‍দিও মোরে রহমতি দ্বার খুলে

আমি যেন না যাই ভুলে

সুধাগন্ধে মধুবিন্দুভারে তাগুদের বাহুবলে

ছুঁড়ে যেন না দেই বয়োঃবৃদ্ধ কালে ।

 

আমাকে  জাগিয়ে দিও হে প্রভূ বসুন্ধরে,

এহছানের পতাকা যেন ‍পারি উড়াতে অন্তরে ।

যে প্রেমের দানে পেয়েছি  রাত্রি শেষে দিন

ওদের যেন করি সেবা প্রতিক্ষণ -প্রতিদিন।

 

ভেঙ্গে দিও মোর সংকীর্ণ্ প্রাচীর

খুলে দিও পাষাণ বন্ধ -এ বক্ষপঞ্জর।

 

-----------৮-১-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পৃথিবীর অশ্রুজলে

----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

তুই প্রতিবাদী তাই তোরে বেশি ভালোবাসি

হে সত্যবাদী,বলিষ্ঠ কন্ঠ বেশী ভালো লাগে,

জুলুমের প্রতিবাদে সুর উঠাস বাঁশি

পৃথিবীর অশ্রুজলে হৃদয়ে তোর ব্যাথা জাগে

 

নিজ বক্ষে বিদ্রোহী ঢেউ উঠাস উত্তাল দূর্গ জয়ে

অকোতভয়ে দিস তুই ছাড়ি সত্যের তরী গাঙ্গেতে

বিজয়ী নোঙ্গরে নিশানা উড়াস দূর্বার শক্তি হয়ে

শত ভয়ভীতি উপেক্ষা করে সাম্যের সংগীতে

 

রক্ত গঙ্গায় গড়ে তুলিস প্রেমের নিবাস

তোর বীরত্ব হবে নাহি শেষ কবিতার পন্থিতে

তুই যে রচেছিস মানব মুক্তির অমর ইতিহাস

কে করবে তোরে পরিহাস এই ধরণীতে-

 

তোর নামখানি লিখেছি রেখে হৃদয়ের এলবামে

তুই সত্যের দিশারী তাই তোরে ভালবাসি প্রথমে।

সকল দুঃখীদের মুক্তি দেখি তোর বলিষ্ঠ কন্ঠস্বর

তুই আছিস বলেই বঞ্চিতেরা হারায়নি অতঃপর।

 

তুই প্রতিবাদী তাই তোরে বেশি ভালোবাসি

হে সত্যবাদী,বলিষ্ঠ কন্ঠ বেশী ভালো লাগে,

জুলুমের প্রতিবাদে সুর উঠাস বাঁশি

পৃথিবীর অশ্রুজলে হৃদয়ে তোর ব্যাথা জাগে।

 

----৮-১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।