Thursday, January 21, 2021

অন্তরকে পুড়ে ফেলেছো

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

অন্তরকে  পুড়ে ফেলেছো, এখন উপায় কি?

না বুঝেই ভালবাসাকে উপেক্ষা করেছো-

নষ্ট জলে ডুব দিয়েছো তরঙ্গের উত্তালে

তীর হারায়ে আজ তুমি উদ্ভাস্তু—

 

স্বপ্ন গুলোকে ধবংস করেছো নির্দয়ের মতো

লালসার বুকে চুমু কেটেছো সংগোপনে

ততক্ষণে পৃথিবীর প্রেমিকরা জেনে গেছে-

তোমার আগুনে পুড়ে গেছে

র্নিমোহ প্রেমের কোমল প্রাণ-

 

ভালবাসার চাঁদরে কখন ঢেকে দিবে আমার শরীর!

অনেক কম্পন উঠেছে, থর থর কাঁপছে

অনুভূতির শাখা প্রশাখাগুলো

তোমার জানালা খুলবে কখন দখিনা সমীরণে

পথ চেয়ে আছি সেই শুভ ক্ষণের-

 

অন্তরকে  পুড়ে ফেলেছো, এখন উপায় কি?

দিন তো হলো শেষ,

এ কি দেখি- অগ্নির মহাসমাবেশ!

হৃদয়ের জল্লাদকে দেখতে পেয়েছি-

একেই বুঝি প্রেম বলে, জ্বলেগেছি ।

২১-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

Wednesday, January 20, 2021

কি এক রক্ত ক্ষরণের খেলা!

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তোমারি সঙ্গে প্রেমের প্রহরে প্রহরে

হৃদয়ে গড়েছি অনুভবের সন্ধি

স্পন্দিত তরঙ্গে করেছি অদৃশ্য চুক্তি!

 

তোমারই স্পর্শের সন্ধানে প্রেমের প্রবাহকে

করছি দিগন্তহীনা-

তরী নিয়ে নোঙ্গর করেছি তোমার হৃদয় ঘাটে

 

কি এক রক্ত ক্ষরণের খেলা!

তবুও যুদ্ধ, দুর্বার যুদ্ধ!

ধনুকের প্রতিটি তীর রক্ত কণিকায় বিদ্ধ হয়

তবুও তুমি সৌরদীপ্ত!

 

প্রেমের মৃত্যু যখন নিষ্ঠুর ফাঁসির মঞ্চে

তুমি উল্লাসে হে প্রিয়া!

মৃত্যু যখন দুয়ারে প্রিয়ার অঘাতে আঘাতে

আমি প্রেমের কবিতা লেখি

তোমার সন্ধানে-

 

প্রেমের প্রহরে প্রহরে নিহত হয়েও, আমি

রক্ত গোলাপে উজ্জ্বল !

কি এক রক্ত ক্ষরণের খেলা!

২০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

অভিমান করে হলেও

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হৃদয়হীনা ছিলে বুঝি?

 অহংকারের চাঁদরে কি ঢাকা ছিলে,চোখ কি বন্ধ

রেখে ছিলে নর্দমার ড্রাসবিনে!

হৃদয় ভর্তি সীমারের রক্ত ফেনা..

 

অন্তর জুড়ে ধারালো অস্রের ক্ষত বিক্ষত দাগ

ভালবাসার তরঙ্গে বিরহের অগ্নি চাঁদ

কোমায় ছিলে? নাকি আইসিউ তে ছিলে

এতো ডাকলাম!

তখনও তোমার চেখে মুখে আগুনের গর্জ্ন

তুমি শুনলে না-

 

তুমি বধির ছিলে, অন্ধ ছিলে গগণচুম্বী  স্বপ্নে

প্রেমের আকাশে এঁকে দিলে রক্তাক্ত প্রান্তর

হয়তো দেখা হবে না, হয়তো কথাও হবে না

কোনদিন-

 

তুব ফিরে আসবে অভিমান করে হলেও

অবহেলিত ঠিকানায়—

--২০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আগুনের দেশলাই

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তোমার মধ্যে ভালবাসা ছিল,

এ্যালবামে লিখেছিলে ভুল ঠিকানা ,তাই

আমার দিকে তোমার ভালাসা আসেনি

পেয়েছি  কিছূ আগুনের দেশলাই ।

 

তোমার মধ্যে ভালবাসা ছিল,

ছিল কিছু নিষ্ঠুতার রক্ত ফোটা

ছিল কিছ চাবুকের নির্মম প্রহার

এঁকে দিলে  বিরহের রক্ত পোলাপ।

 

তোমার মধ্যে ভালবাসা ছিল,

পেয়েছি  কিছূ আগুনের দেশলাই ।

----২০-০১-২০২১ইং রাওনা,কাপাসিয়া,গাজীপুর।

Monday, January 18, 2021

ভালবাসার দেয়ালেই রক্ত ছাপ

 

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমার স্মৃতিতে তুমি জেগে উঠো বারংবার

তোমার কথা মনে হলেই শিহরে উঠে অন্তর ।

 

এতো আক্রমণ!

সইতে পারি না, আর কতো কাল?

এতো ঘৃণার মাঝেও কেন হাজির হও শোকমিছিলে!

কি অনায়াসে রোপে যাচ্ছ বিরহের বীজ

অন্তর ভূমিতে-

 

তরঙ্গের শৃঙ্খলাগুলো এলোমেলো করে দিচ্ছো

কোষগুলো অচল করে দিচ্ছো নিরব ঘাতকের মতো

চুষে নিচ্ছে রক্ত কণিকাগুলো

জোঁকের চেয়ে নিরবে-

 

অথচ

ভালবাসার দেয়ালেই রক্ত ছাপ !

অথচ তোমাকেই এ হৃদয়ে আশ্রয় দিয়েছি

পোষা পাখির মতো

বুকের পর্দাটা সরালেই-

তুমি দেখতে-----কতোটা যত্নে রেখেছি ।

১৮-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

হৃদয়ের তীর ভেঙ্গে যায়

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মুখে মুচকি হাসি! চোখ যে কথা বলে

অথচ হৃদয়ের জ্বানালায় বন্ধের শব্দ!

 

কে গো তুমি ?

ছলনার পোশাক পড়ে !

শব্দ নেই তবু ঢেউ উঠাও শরীরের রক্ত কণিকায়

হৃদয়ের তীর ভেঙ্গে যায়

কে গো তুমি টালমাতাল করো?

বারে বারে নোঙ্গর করো

অনুভূতির দেয়ালে

আঘাত করো গভীরে, খুব গভীরে

উত্তর নেই-

 

জানাটা খোলা-

ভালবাসার দরজাটায় বিরহের শব্দ !

হৃদয়ের তীর ভেঙ্গে যায়—

তুমি কি শুনছো ?

 

মুখে মুচকি হাসি! চোখ যে কথা বলে

অথচ হৃদয়ের জ্বানালায় বন্ধের শব্দ!

--১৮-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

ভালবাসার সন্ধানে

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে প্রিয়া বদ্ধ দুয়ার খুলে দিও,

হৃদয়ের প্রবাহ যে ছুটেছে নিরন্তর

খুলে দিও, হে প্রিয়া খুলে দিও

আমি এসেছি তোমার সুগন্ধী বাগানে

কোন ফুল রেখোনা আর আড়ালে

 

সুরভীর ফরিয়াদ যদি করি, দিও

প্রেমের পাঁপড়ি মেলে, খুলে দিও বাগানের দ্বার

দিবা কিংবা নিশিতে যদি চাই

প্রভাত প্রহরের রাঙা ঠোঁট

 

আঁধার প্রহরে যদি পূর্ণিমার চাঁদা চাই

শিয়রের পাশে বসে

যদি বলি নিশির জ্যোৎস্না হতে চাই

ঝর্ণার ধারে কিংবা জলরাশির মোহনায়

সমস্ত শিরহণ দিও-

 

কোন ফুল রেখোনা আর আড়ালে

আমি এসেছি তোমার সুগন্ধী বাগানে

প্রেমের গভীরতাও যদি চাই, দিও

খুলে দিও, হে প্রিয়া খুলে দিও

হৃদয়ের প্রবাহ যে ছুটেছে নিরন্তর,

ভালবাসার সন্ধানে--

---১৮-০১-২০২১ ইং,রাওনা,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 

Sunday, January 17, 2021

ডাকছে তোমায় দ্বীন নয়নে

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ওই শুনো ডাকছে তোমায় যাও গো মুসলমান!

আল্লাহুক্বার ধ্বনি তুলছে  নিম্বরে মুয়াজ্জিন।

ডাকছে তোমায় দ্বীন নয়নে থমকে যেয়ো না

এমন সুধা মুধুর সুরে কোথাও পাবে না।

 

ওই শুনো ডাকছে তোমায় যাও গো মসজিদে

গোলাম তুমি সেজদা করো মসজিদ আবাদে।

এমন সুর কোথাও তুমি পাবে নাকো শুনতে

যে সুরে ডাকছে  তোমায় নামাজে আসতে!

 

চল , চল হে আল্লাহ’র মেহমান-

গুড়ে দাও তুমি তাগুদের জন্মস্থান

জেগে উঠ ওই ঈমানের বলিয়ান

সেজদা করো হে,সেজদা করো হে-  মুসলমান ।

 

হে গোলাম, এসেছো তুমি আরশে চুক্তি করে

ধরার বুকে নত শির হবে মহান আল্লাহ’র তরে।

নবীজির বেশ, শোভন ভূষা পরে

সেজদার রাহে যাবে গো মসজিদে দৌড়ে-

 

ওই শুনো ডাকছে তোমায় যাও গো মুসলমান!

আল্লাহুক্বার ধ্বনি তুলছে  নিম্বরে মুয়াজ্জিন।

ডাকছে তোমায় দ্বীন নয়নে থমকে যেয়ো না

এমন সুধা মুধুর সুরে কোথাও পাবে না।

 

১৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

কেউ হঠাৎ এসে

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কতটা ভালবাসলে

নিরন্তর বেগমান হৃদয়ের শব্দ শোনা যায়

তুমি তা কান পেতে শুনেছো কি ?

প্রেম নামক তরঙ্গের কাছে

কেউ হঠাৎ এসে

প্রশ্ন করেছিলো-

 

কতটা শিরহণ জাগে অনুভবের পরতে পরতে

কতটা আগুন লাগে

প্রেমের দহনে পুড়ে

পরিশুদ্ধ হৃদয়ের প্রহরীর স্পর্শ্  পেতে

তুমি কি তার কিছু বুঝতে পেরেছা?

 

হৃদয়ের কাছে এসে

 প্রশ্ন করেছিল

কেনো এক প্রেমের ভিখারী।

কতটা ভালবাসতে জানো?

 

কতটা ভালবাসলে

নিরন্তর বেগমান হৃদয়ের শব্দ শোনা যায় !

 

-----১৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হয়তো আমি বুঝিনি, তুমি এসেছিলে

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রেম উদিত হওয়া হৃদয়ের নিয়ম

প্রবাহিত জলরাশির মতো

 

অব্যক্ত ক্ষতচিহ্নে ছেয়ে গেছে প্রাণ,স্পন্দনের

রক্তে শিরে-উপশিরে

তবু ভালবাসার বাঁশি বেজে যায়

এক স্বপ্নের অভিসারে।

 

প্রেম করে যাওয়া

হৃদয় থেকে হৃদয়ের অমর কবিতা ।

অনুভূতির কোষগুলো ভেঙ্গেচূড়ে গেছে অগ্নি

তুফানে ।

বিরহের চাঁদরে ঢাকা

তবু দিগন্ত পেরিয়ে বার বার ফিরে আসে, তোমার ছবি

আরো কাছে,হৃদয়ের কাছে ।

 

হয়তো তুমি খুব ভালোবেছিলে

হয়তো আমি বুঝিনি তুমি এসেছিলে

এখন তুমিও প্রেমের সমাধি রচনা করে

অন্য্ কোথাও.

আমি তোমার সন্ধানে এখনো কবিতা লিখি

হৃদয়ের এ্যালবামে

 

ভুলে যেতে হবে এ যে বড় বেদনার

আরো বড় বিরহ জীবনের বাঁকে বাঁকে।

---১৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া

বিয়ের পরে দূরে যায় ছেলে

                   ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

বিয়ের পরে দূরে যায় ছেলে, মায়ের অভিযোগ

ছেলে নাকি বউয়ের কথা শুনে হারায় সংযোগ।

 

শ্বশুরকে বাব ডেকে বাব দেয় সরায়ে

আগে ছিল ভাল ছেলে, এখন বউ পেয়ে

বউয়ের কথায় উঠে বসে ,যা কয় তা সয়ে

আসলে ছেলেটা কারো নাহি আপন হয়ে—

 

ছেলেটা নিশ্চুপ! সংসার ভাঙ্গার ভয়ে! ভয়ে!

এ কথা বলবে কে মায়ের কাছে আজ গিয়ে?

বউ নহে গো মায়ের সম-

সে জীবন সঙ্গিনী প্রিয়তম।

 

মায়ের মতো আপন কেহ নাহি গো এই ধরাধমে

তবু কেন বউ এলে ছেলে পর হয় মায়ের প্রেমে!

মা, তুমি যে ছেলের কাছে রহমতি ছায়া

বউ তোমার মেয়ের মতো সংসারের খেয়া।

 

বিয়ের পরে দূরে যায় ছেলে ,মায়ের অভিযোগ !

ছেলে নাকি বউয়ের কথা শুনে হারায় সংযোগ।

বউ নহে গো মায়ের সম-

সে জীবন সঙ্গিনী প্রিয়তম।

-------------১৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

                                 

 

 

 

বউ-শ্বাশুরীর প্রেমে

                   -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মেয়ের মতো বউকে ফুটাও আপনার প্রাণ

হে জগৎ শ্বাশুরী, এই তো তোমার মেহেরবান ।

 

ওগো যে ফুল দেখে আনন্দে তুমি ভাসি,

করেছো ছেলের বউ উপহার দিতে আসি,

তারে মেয়ের মতো বুকে তুলে লও স্নেহে হাসি,

দয়া করে মায়ের মতো হও --এ মোর গান।

 

আদর সোহাগে মৃদু শাসনে সংসার ভেলায় ভেসে

শাসক না হয়ে মায়ের আদরে যাও যদি মিশে

তার পরে যদি সুখ আসে

দিবা রাত্রি শেষে-

 

তবে সুখ কিছু নাই—শাসক শ্বাশুরীর দাপটে

প্রাণের শান্তি কত লুটে,  কত টুটে,

বউ-শ্বাশুরীর প্রেমে সংসার তরে গোলাপ ফুটে,

সৌরভ সুবাসে ভরে উঠে জগৎ বাগান।

 

মেয়ের মতো বউকে ফুটাও আপনার প্রাণ

হে জগৎ শ্বাশুরী, এই তো তোমার মেহেরবান।

 ১৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।