Saturday, January 30, 2021

তোমারে করবে অনুভূব

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে প্রাণ—ফিরে এসো আল-কোরআনের ধারে

হে মানুষ—ফিরে  এসো প্রিয় নবীজির পথ ধরে ।

 

যেখানে প্রাণ এসে থেমে যায়-

সেখানে পাখি দু’টো ডানা ছড়ায়

ফিরে এসো—ক্ষণিক ভবে আলোর ছায়াতল

 

গোলামেরা এখানে সর্বদা সরব

আল-কোরআন যেখানে গৌরব

নবীর আদর্শ্ সেখানে সৌরভ।

 

ওইদিন তোমাকে মুক্তির বার্তা শুনাবে

তোমারে করবে অনুভূব।

 

হে প্রাণ—ফিরে এসো আল-কোরআনের ধারে

হে মানুষ—ফিরে  এসো প্রিয় নবীজির পথ ধরে ।

 

---৩০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পুষ্পের ভিতরে অগ্নি জ্বলে

 

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তোমার গহিন আলোটা চারিদিকে ছড়িয়ে দাও

পিঞ্জরে রাখি-

 

প্রেমের ভীষণ তরঙ্গ নেচে উঠে সার গায়—বিজয়ের

স্বপ্ন দেখি তোমায় ঘিরে গোধূলী বেলায়

তোমার অন্ধকারগুলো করতলে তুলে নাও

কারারুদ্ধ করি-

 

পৃথিবীর ভীষণ বিষাদ

তারুণ্যের মন্দিরে উঠেছে বেজে অশনি ঘন্টা

জাতির ঢেঁউয়ে ঢেঁউয়ে ছুঁয়েছে র্দুণীতির সফেন

প্রাণের ভিতরে তাগুদেরা ঢুকে গেছে

আর্তনাদহীন---

 

জাতির মসনদে বাতিলেরা ঢুকে গেলে

প্রতিবাদহীন--

সে উদ্যানের ছায়াছলে পুষ্পের ভিতরে অগ্নি জ্বলে

সুগন্ধী  হয়েছে শোকের রাজ্য--

 

তোমার অন্ধকারগুলো করতলে তুলে নাও

পরিশুদ্ধ করি—

-----৩০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি তো অসাধরণ!

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তোমার মঝে দেখছি আমি বিপুল সম্ভাবনা

তুমি যে শক্তি জাতির আলো আমার কল্পনা

 

জানি , খুব জানি

তুমি আমার---এই পৃথিবী তোমার

তোমাকে  দিলাম প্রেম- ভালোবাসার অপূর্ব্ অধিকার।

 

যদি আলো চাও, কলম হাতে নাও

অন্ধকার নত হবে তোমার চরণ তলে

বিজয় আসবে---বিজয় আসবেই

হারবে না কভূ!পরাজয় পুড়বেই চিতার অনল-

 

আলোর সাথে চুকিয়ে ফেলো অন্ধকারের বিড়ম্বনা

তোমার ভিতর জাগিয়ে তুল আঁধার জাতির সান্তনা

তুমি তো অসাধরণ! আমার কিসের যন্ত্রণা !

 

তোমার মঝে দেখছি আমি বিপুল সম্ভাবনা

তুমি যে শক্তি জাতির আলো আমার কল্পনা

------৩০-০১-২০২১ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বিদায় ক্ষণে

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তোমার কথা ভেবে  কম্পন উঠে হরদম

যে তুমি পিছু লেগে আছো ক্ষণিক ধরাধম।

 

আমার প্রাণ জুড়ে তোমারই আনাগোনা-

যে তুমি মনে এলে জেগে উঠে মৃত্যু ফণা

 

শুরু হয়  তোলপাড় কখন যে এসে যাও

এমনই নির্দ্য়  তুমি খবর নাহি আগে দাও

 

হয়নি শেষ এখনো পৃথিবীর কেনা কাটা

রাখো না ফরিয়াদ কোন বিপুল পথ-হাঁটা

 

এ জীবনের পথ—যে পথ দীর্ঘ্হীন

যেদিন আসবে তুমি- পৃথিবী হবে মূল্যহীন।

 

বিরামহীন ডাকছো আমায় চিরন্তন গহ্বরে

বিদায় ক্ষণে আল্লহ’র  নামটি রেখো কণ্ঠ স্বরে।

 

--৩০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সামান্য এ সত্যটুকু


----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

কিছু প্রেমের উপমা রাখতে হবে হৃদয় খুলে

যদিও তুমি মাতৃকার ভূমিকা গিয়েছো ভুলে।

তোমার মাঝে দেখিনা প্রেমের আসল উপমা

ছলনার ভালবাসা দিয়ে পাবে কি ক্ষমা ?

 

যদিও প্রত্যহ আসে অগণিত সরল জনতা

তুমি তো হৃদয় খুলে ভালবাস না  জননেতা!

নানা ছলনার বানে ভেসে যাও লোভের সাগরে

আর যাত্রীরা নোঙ্গর অপেক্ষায় থাকে বিভোরে

 

তবুও  জনতা বরণ করে তোমাকে সব ভুলে

মাতৃকা চেয়েছে শুধু কিছু প্রেম প্রাণ খুলে ।

আর তুমি!

অনৈতিক, অনাচার .ব্যাবিচার চোর, ডাকাতের দলে

জনতা চেয়েছে শুধু তোমাকে সততার ফুলে।

 

তোমার অনেক ক্ষমতা, তুব স্থির হৃদয়ের প্রেম

দম্ভ আর অহংকারে গড়েছো প্রেমের পর্বত ধরাধম।

সামান্য সত্যটুকু, শোধরাতে বলেছি তোমাকে

দেখেছি মাতৃকার প্রেম অন্য এক বুকে সুপ্ত থাকে।

 

জনতা চেয়েছে শুধু কিছু  প্রেমের পটভূমি

যদি জননেতা হও আজ থেকে শুরু করো তুমি

----৩০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Friday, January 29, 2021

মজলুম হয়ে বিচার চেয়েছি

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে পৃথিবীর বিচারক,

ন্যায় বিচার শুধু ন্যায় বিচার চাই, পাবো?

পাই বা না পাই ওই প্রান্তরে তোমার কাছেই যাবে।

 

হকের পথে রায় দিও, দেখো

মজলুম হয়ে বিচার চেয়েছি রায় দিও,হকের

পথে রায় দিও-

 

এ জ্ঞানের আলো কার তুষ্টে নিভালে?

আপনার সত্তা হারালে !

হে পৃথিবীর বিচারক, ওইদিন যদি অগ্নি প্লাবন এলো

তুমি তো প্লাবিত হবে অভিশপ্ত জোয়ারে-

 

পুড়ে পুড়ে ছাই হবে জুলুমের রক্ত স্নানে ।

হে বিচারক,হকের পথে শর্তহীন হও নত

তোমার কলমে রায় দিও মুগ্ধ অভিভূত।

 

হকের পথে রায় দিও, দেখো

মজলুম হয়ে বিচার চেয়েছি রায় দিও,হকের

পথে রায় দিও-

--২৯-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বুকের সীমান্ত তুমিই বন্ধ করেছো

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

পৃথিবীর মোহে বুকের সীমান্ত তুমিই বন্ধ করেছো

তাগুদের দুয়ার খুলে রেখেছো

নিরন্তর প্রতিযোগীতায়

অদম্য তিরস্কার করেছো চিঠির বাহককে-

নর্দমায় ফেলেছো প্রেমের ভাষাকে-

 

তোমার অন্তর জুড়ে ছিলো বাতিলের সখ্যতা

তুমি শুধু ভালবেসেছো ক্ষণিকের তরঙ্গ

ঝাঁপ দিয়েছো তপ্ত অনলে-

 

তুমি পেয়েছিলে আরশ হতে,পেয়েছিলে নিকটে

বিজয়ও ছিলো

কিন্তু তুমি দূরেও গিয়েছো যেচে

পৃথিবীর মোহে স্থির হয়ে গেছো বাতিলের হুঙ্কারে ।

 

তুমি করেছিলে অঙ্গিকার, নত শির করবে মাথা

গোলাম হয়ে বিদায় দিবে পৃথিবী

পৃথিবীর মোহে বুকের সীমান্ত তুমিই বন্ধ করেছো

আল-কোরআনের আলো আর ছুঁয় না তোমাকে-

 

---২৯-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমার কবিতা আমি লিখে যাবো

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আল-কোরআনের সুর আমি গেয়ে যাবো

কবিতায় কাবিতায় লিখে যাবো মাওলার গান

অন্তরে জ্বলে যাবো মহান আল্লাহ’র প্রদীপ

আমি হবো গোলাম, আমি হবো নবীর উম্মত।

 

হৃদয়ের মেঘমালা ভেদ করে নূরের আলো জাগাবো

কবিতা নয় শব্দের খেলা,নয় শুধু তাগুদের সংগীত লীলা

কবিতা তো অবিকল আঁধারের মশাল

অচেনা পথের আলোক বর্তিকা-

 

কবিতার চোখ আছে, কবিতার প্রাণ আছে, আছে কিছু

বিবেক শাসিত শিরহণ-

আছে কিছু বিরহের অগ্নি শ্মশান-

তবু লিখি আমি আল-কোরআনের গান

কবিতার চরণ।

 

কবির কবিতাও সভ্যতার চাষাবাদ করে

কবিতাও চায় মনিব গোলামের আত্ত্বার মিলন

আমার কবিতা আমি লিখে যাবো, আমি গেয়ে যাবো

আল-কোরআনের সুরে সুরে ওই মাওলার গান ।

 

কবিতা তো গর্জে  উঠে পথ হারা পথিকের সন্ধানে-

তাগুদের তুষ্টে নয় তো আমি কবি  নশ্বর ভুবনে।

আমার কবিতা আমি লিখে যাবো, আমি গেয়ে যাবো

আল-কোরআনের সুরে সুরে ওই মাওলার গান ।

---২৯-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অন্তরকে জিজ্ঞেস করো

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে প্রাণ, অবহেলায় করো না সময় পার

সে শুনবে না, সে থামবে না কভূ নশ্বর।

কখন যে করে দিবে তোমায় অবসর!

এ যেন এক রহস্যে ঘেরা অদৃশ্যের খবর।

 

এ অন্তরকে জিজ্ঞেস করো নিরিবিলি-

প্রস্তুত আছে কি?

ওই পাখি তো আচমকা  সংবাদ শুনাবে

এ পৃথিবীর দখল  চির বিদায় জানাবে

তুমি হবে একাকী অনন্তের পথিক!

 

হে প্রাণ তুমি কতো একা !আজ কতো একা-

জয় পরাজয়ের দোলাচলে প্রবাহিত তোমার প্লাবন।

নিপুণ সন্ধান করো- নিপুণ সন্ধান করো মুক্তির

একি এমন কঠিন গঠণ প্রণালী আর!

সেজদা করো ওই একক সত্ত্বার ।

 

অন্তরকে জিজ্ঞেস করো সব জেনে যাবে

এ নিখিলে কি করেছো আলো-আঁধার নির্ভুল জানাবে।

 

--২৯-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আগামীর মিছিলে এসো

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ব্যর্থ্ হয়ে যাবে পৃথিবীর এতো আয়োজন

যদি না কথা বলে যখন তোমার প্রয়োজন

ফুরিয়ে যাচ্ছে সময়,আগামীর মিছিলে এসো

ওইদিন বড় ভয়াবহ হবে যদি না ভালবাসো

 

ওহে আগামীর মিছিলে এসো

ঈমান আমলে হবে মনিব গোলামের কথোপকথন।

মুক্তির রাহে চিন হে গোলাম

যে কিনা তোমায় দিয়েছে পয়গাম।

 

মনিবের তুষ্ট নিয়ে যাও যদি আরশে-

মহান আল্লাহ মুক্তি দিবে তোমায় হরষে।

ফুরিয়ে যাচ্ছে সময়,আগামীর মিছিলে এসো

ওইদিন বড় ভয়াবহ হবে যদি না ভালবাসো

-------২৯-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভালবাসার চাঁদর দিয়ে ঢেকে রাখো

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে প্রিয়,ভালবাসার চাঁদর দিয়ে ঢেকে রাখো আমাকে

তোমার হৃদয়ের দরজাটা খুলে দাও,আমি এসেগেছি

প্রেমের কাঙাল। শব্দ কি শুনতে পাও?

 

তোমার কানখানি রাখো আমার গুমোট বুকে

চেয়ে দেখো হৃদ কম্পন উঠেছে রক্ত কণিকায়

কে যেন ডাকছে তোমাকে

সেখানে এক অনুভূতির বসবাস! যে খুঁজছে তোমাকে

শুধু তোমাকে

 

প্রেমের শুন্যতায় নিরন্তর বিরহে

সে ছুটে চলেছে তোমার আঙ্গিনায়

দরজাটা খুলবে কি?আমি এসেগেছি....

কিছুতেই স্থির হতে পারছি না আমি

দিনে কিংবা রাতে।

 

সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি হ্যাঁ বলো তারাতাড়ি

হৃদয়ের মুখ খুলি,

যাতে অবশেষে পরম আনন্দে তোমার ঘরে ঢুকতে পারি।

 

হে প্রিয়,ভালবাসার চাঁদর দিয়ে ঢেকে রাখো আমাকে ।

 

--২৯-০১-২০২১ ইং,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

Thursday, January 28, 2021

আজ শুধু আজন্ম শূন্যতা

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************

কোন চাহিদারই দিগন্ত রেখা নেই

কোন প্রাপ্তির পরিসমাপ্তি নেই

তবু প্রাণ ছুটে বেড়ায় মুক্ত গগণে

দিক থেকে দিগন্তে-

 

জীবনের যবনিকা আছে,স্বপ্নের নোঙ্গর নেই

দৃষ্টির প্রাচীর আছে, নেই শুধু মোহের সীমানা

সব প্রাণই অদৃশ্যের খেলা খেলে

কেউ পথ চিনে, কেউ পথ ভুলে-

 

কিছু কিছু প্রাণেরা প্রত্যাশা প্রাপ্তির হিসেব কষে

ক্ষণিক পৃথিবীর খাতা খুলে,

বুকে শুধু মোহের তৃষ্ণা, অনৈতিক যুদ্ধের  মহরা

রক্তাক্ত প্রেমের প্রান্তর-

 

হতভাগা পোড়া কপালের ক্যানভাসে

আজ শুধু আজন্ম শূন্যতা-শুধু শুন্যতা-

তবু প্রাণ বুঝে না

গহিণ প্রেমের শিহরণ! মুক্তির ঠিকানা-

----২৮-০১-২০২১ ইং,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

এ তাবু ছলনা জানে না

--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আশ্রয়ের পাঁচটি তাবু তুমি নির্দ্বিধায়

 

হৃদয়ে গেঁথে নাও, এ তাবু ছলনা জানে না।

ঈমান ,নামাজ, রোজা,  হ্বজ্জ যাকাত

ক্ষণিক  প্রাণে লুফে নাও ইসলামের পতাকা

তুমি বুঝবে প্রাণ, এ তাবু ছলনা জানে না-

 

ওইদিন মুক্তির বেহালা তোমাকে শুনাবে বলে

কোরআনের আলো এসেছে পৃথিবীর বুকে

তার অন্ধকারের চেয়ে অতুল্য নূরের বিস্তৃতি

মুমিন কখনো তাকে চলে যেতে বলেনি,তবুও

পৃথিবীর মোহ বেসুর বেহালা বাজায়

অন্তর কানে কানে—

 

পথ ভুলে যায় কিছু প্রাণ!

তাগুদের তাঁবুতে ঢুকে নিজেকেই অভিশপ্ত করে

শয়তানের তরঙ্গে নিভে যায় অন্তর প্রদীপ

অবশেষে সেও আফসোস করে ময়দান-

 

ওরা যাক, ওরা তো যাবেই—

তুমি ফিরে এসো চির আশ্রয়ের পাঁচ তাঁবু, এ  তাঁবু

ছলনা জানে না-

----২৮-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।