Sunday, February 7, 2021

তোমার প্রদীপ

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে পিতা, সন্তান বাহির হলো কোন অভিসারে

কার সাথে সখ্য্ হলো নিশীথ অন্ধকারে?

 

কথাতো ছিল থাকবে ঘরে বই লয়ে-

কেউ দেখেনি গেছে কোথায় ছেলে-মেয়ে।

 

খোঁজ খবর নেই কার সাথে কি করে!

অলি গলি রাত্রির প্রহরে

মদ গাঁজা আফিম ইয়াবা কতো কি ধরে!

কখনো ধর্ষ্ক, ছিনতাই কারী পরিচয়ে

সন্তান ফিরে ঘরে মাতাল হয়ে-

 

স্বপ্নের ধরণী সে কাঁপিয়ে চলে বিষম অন্ধকারে

একদিন শুনি বিপদগামী ছেলেটি কারগারে।

মেয়েটি ধর্ষ্ক শিকারে

মৃত্যুর দুয়ারে--

 

সন্তান যে তোমার প্রদীপ, ভেবেছো কভূ?

নাকি দুনিয়ার ব্যস্ততায় ভেঙ্গেছো তাবু !

---০৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

আলোর পথে যা পেয়েছিস


-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কে বলে তুই হেরে যাবি নেতা হলে ক্ষণিক ভবে?

আলোর পথে যা পেয়েছিস, আঁধারে তা নিতে হবে।

 

ক্ষমতার ওই চেয়ারে এসে

অসৎ কি তুই হবি শেষে ?

 

সত্য্ বলতে যা আছে তোর,জাগিয়ে দে তুই তবে

দেখবি তুই আঁধার কেটে হয়েছিস নেতা এই ভবে।

 

দূর্ণীতির অনেক বোঝা জমিয়েছিস নেতার ছলে

লোক মুখে শুনি তাই চোর ডাকাত বাহু বলে ।

 

নেতা তো নয় অভিশাপ, বলিছে জাতি বিদায় বেলা

ক্ষমতার ওই চেয়ারে এসে করেছিস তুই অবহেলা।

 

নেতার মতো হ’রে নেতা, বুক উচিয়ে ‍মুখটি হেসে

সত্য-ন্যায়ের পাল তুলে ক্ষমতার ওই তরী ভেসে।

 

কে বলে তুই হেরে যাবি নেতা হলে ক্ষণিক ভবে?

আলোর পথে যা পেয়েছিস, আঁধারে তা নিতে হবে।

---০৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমার আসনে

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তোমার আসনে অসীম তুমি,ছড়াও আপন ‍সুবাস!

ফুলের শোভা তোমার মাঝে চাই যে সদা প্রকাশ।

 

বিজয় তোমার সত্য নিষ্ঠায় জাগে ভরপুর

তোমার মাঝে জাতির গান বাজে সুমধুর।

 

 তোমার আকাশ আঁধার হলে সূর্য্ যায় চলে

 চামচিকারা বেজায় চটে  মাতৃকারই কোলে।

 

চিলেরা ওই ছুঁ মারে আজ অসৎ কানে দুলে

তোমার আসনে অসীম তুমি,যেওনা তা ভুলে।

 

তোমার সূর্যে চাই যে দেখি ভরদুপুরের তাপ!

রাত্রি নহে দিবস আলোয় জাগাও গোলাপ।

 

তোমার আসনে জাতির গান, বাজও সুমধুর।

বিজয় তোমার সত্য নিষ্ঠায় জাগে ভরপুর ।

----০৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

এই পৃথিবী হতো হতবাক

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আরশ হতে যমদূত আসিল যেদিন মানবদল

সেদিন কোথায় ছিলো লুকানো তোর বিপুল বল?

 

কোথায় ছিল তাগুদের শক্তি, কোথায় ছিল

ক্ষমতার মসনদ? অতি অসহায় হলি তুই

চারিদিক হতে এসেছে আঘাত অনর্গ্ল।

 

আরশ হতে যমদূত আসিল যেদিন মানবদল

তুই ভীত কম্পিত হলি অতিশয় ধরাতল।

হে প্রাণ, এতো গর্জ্ন কোথা গেল খসি?

ওই অনন্তের যাত্রায় তুই আজ বিকশি!

 

হিসাবের খাতা খুলে গেল সারা জীবনের

কেমন আছিস তুই জানলো না কেউ নশ্বর্ !

 

যদি শুনতে পেত তোর ডাক

এই পৃথিবী হতো হতবাক !!

 

 আরশ হতে যমদূত আসিল যেদিন মানবদল

সেদিন কোথায় ছিলো লুকানো তোর বিপুল বল?

----০৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

                           

 

নিঃসঙ্গ ধরাধম

 

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

হে পৃথিবীর প্রাণ,

ওইদিন তো হিসাবের খাতা খুলা হবে,

তুমি যা কামাই করেছো এই ভবে।

 

রক্তের বন্ধন ছিন্ন হবে অন্ধকার কবরে

ভুলে যাবে পৃথিবী, ভুলে যাবে চিরতরে

নিঃসঙ্গ ধরাধম খুলে দিবে দ্বার

ঘুচে যাবে ক্ষমতা দম্ভের অহংকার।

 

যে অধিকার তুমি লুটে পুটে নিয়েছো এ সংসারে

তোমার বিরুদ্ধে দাঁড়াবে ওইদিন ভয়ানক হাশরে।

সবার হক দিতে তোমায়

আপনাকে নিঃস্ব করে।

মরে গিয়েও জ্বলবে তুমি অবিনশ্বরে---

 

পৃথিবীর সব ক্ষমতা ওইদিন যাবে থেমে

হে প্রাণ, তুমি ছুটেছো নশ্বরে কার প্রেমে?

ডাকছে তোমায় হকের পথে ওই রবে

ওইদিন তো হিসাবের খাতা খুলা হবে।

---০৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

নিরেট ভদ্র আমি

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

থমকে যাই আমি, যদিও সম্মুখ যেতে চাই

কে যেন দেয় বাধা, বলতে নাহি পারি ভাই!

বলতে গেলে কথা শুনি বাজে

নিরেট ভদ্র আমি তাই মরি লাজে ।

 

জানি হে তুমি ক্ষমতাধর বৈভবে শ্রেয়তম,

তোমার তরে আমি অতি ক্ষুদ্রতম

নাই তো দম্ভ্ অহংকার তোমার সম

আছে কিছু হৃদয় গাঁথা ভালাবাসা প্রিয়তম।

 

সামান্য কবি আমি ভাঙাচোরা হৃদয় পোড়া-

সম্মানের ভয়ে থাকি সদা তোমায় ছাড়া।

আমি যে প্রাণ ভরে এইসব ঘৃণা করি

যদি না ফিরে এসো হিংসের হাত ছাড়ি।

 

উপরটা ফিটফাট ভিতরটা ফাঁকি,

তোমার মাঝে নাই আলো তাই প্রেম বাকি।

বলতে গেলে কথা শুনি বাজে

নিরেট ভদ্র আমি তাই মরি লাজে ।

---০৭-০২-২০২১ ইং,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

 

       

                           

ডাক শুনে ওই

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ওই গর্জনে কি আসে যায় হৃদয় যদি না মানে?

জাগিয়ে তুলে হৃদয় ভাষা মহান আল্লাহ’র গানে।

 

কে জাগে ভাই তোমায় শুনে মাঠের গর্জনে?

জবর দোস্তি নাই তো সেথায় আল-কোরআনে।

 

তৌহিদী সুর জাগিয়ে তুলো প্রিয় নবীর পথে

ওই হুঙ্কার কে শুনে ভাই তাগুদ যেথায় সাথে?

 

অন্তর গহিন বাজিছে বীণা আপন প্রয়োজনে-

স্বার্থে যখন আঘাত লাগে শ্লোগান তুল বনে।

 

সরল পথে, সত্য পথে বাজাও হৃদয়ের সুর।

ডাক শুনে ওই তৌহিদী প্রাণ যাবে বহুদূর !

--০৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

এতো বছর পরেও

 

------মোঃ আমিনুল এহছান মোল্লা।

এতো বছর পরেও খোঁজে ফিরি আজি

অ, আ ,ক, খ বর্ণের সুর ওঠুক বাজি!

মাতৃভাষার গান শুনি না আর বাঁশিতে

২১ ফেব্রুয়ারী এলেই মিনারে ছুটি গাহিতে।

 

ফুলে ফুলে সাজিয়ে দেই শহীদ মিনারের বুক

স্মরন করি সালাম, বরকত, রফিক, জাব্বারের মুখ

রক্তের প্লাবন ভুলে গেছি লাজহীন অট্টহাসিতে

তোমাকে ভালবাসি বলতে পারি না সংগীতে।

 

মাতৃভাষায় ঢুকে গেছে অজানার সুর নব

মঞ্চে মঞ্চে গেয়ে বেড়াই বেতালসুর তব

সেই রক্ত ক্ষরণ আজো দেখি মায়ের কন্ঠ্ স্বরে

২১ ফেব্রুয়ারী এলেই ব্যাকুল হয়ে ওঠি প্রভাত প্রহরে ।

 

বৈশ্বিক স্বীকৃতি পেয়েছি বটে !

মায়ের ধ্বনিতে গাহিতে পারি না মোটে!

এতো বছর পরেও খোঁজে ফিরি আজি

অ, আ ,ক, খ বর্ণের সুর ওঠুক বাজি!

----০৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, February 6, 2021

আমার নামটি লিখিও

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সেজদা দিয়েই আমি পতন ফেরাবো বলে

তোমার কুদরতী পায়ে ফরিয়াদ করি দ্বার খুলে

পৃথিবীর উল্টো জলে যদি সাঁতার দেই

অনুকূলে ফিরায়ে  দিয়ো গোলামের হই।

 

ওইদিন আরশে অঙ্গিকার করেছিলাম আমি-

হে দয়াময় প্রভূ আমি হবো নত শির ক্ষণিক ভূমি।

তাগুদের চাঁদরে যদি ঢেকে যাই কোন কালে

কোরআনের আলোয় জাগিয়ে দিও নিখিলে।

 

তোমাকে দিয়েই আমি পতন ফেরাবো বলে

ঈমান এনেছি পৃথিবীর বুকে নবীজির পাল তুলে।

আল-কোরআনকে পুঁজি করে

মৃ্ত্যুকে আলিঙ্গন করেছি অনন্তের সুরে।

 

ওইদিন কেবল তোমার গোলামই মুক্তির মিছিলে,

হে প্রভূ আমার নামটি লিখিও তোমার দলিলে।

তোমাকে দিয়েই আমি পতন ফেরাবো বলে

করুণার দরবারে ফরিয়াদ করি দু’হাত তুলে।

 

-----০৬-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আরেকটি যুদ্ধে

 -----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমি শুধু আহত হই, শুধু আহত হই

কোন কিছুতেই যেন আমি খোঁজে পাই না অধিকার।

 

যে রক্ত প্লাবনে স্বাধীনতার তরী ভেসেছিলো

মাতৃকার সাগরে, আজ সেই জলে বেদনার রাঙা জল!

কৃষ্ণ পক্ষের উত্তাল তরঙ্গ-

প্রেমহীনা হৃদয় দেখে আমি বড়ো অস্থির হই-

রক্ত ঝরে স্পন্দিত কুটিরে-

 

লাল-সবুজের বুক চিরে চিরে

দুর্ণীনিবাজরা চুষে নিচ্ছে শহীদের রক্ত কণিকা,কেড়ে নিচ্ছে আমার অধিকার, লুটে নিচ্ছে মায়ের ইজ্জত

ঘুষে ঘুষে কলঙ্কিত করছে শাসকের সীমানা-

যুদ্ধে পাওয়া মানচিত্রে তোমাদের চরিত্র দেখে

অশ্রু ঝরে,

আমি শুধু আহত হই, শুধু আহত হই।

 

স্বাধীনতা না বোঝে যদি আমার অধিকার

আমি আর আহত হবো না,আহত হবো না

লাল-সবুজের শপথ বাঙ্গালী বুঝে নিবে সুদে আসলে।

এবার গর্জে ওঠবো-

আরেকটি যুদ্ধে, অধিকার আদায়ের যুদ্ধে ।

------০৬-০২-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পঞ্চাশ বছর

 

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্বাধীনতাকে খুঁজো না বৃথা স্বৈরতন্ত্রের রক্ত বুলেটে

মন ভুলানো কোন বাক্য প্রলাপে কিংবা ছদ্মবেশী

কোন ডানপন্থী মঞ্চে

হৃদয় নিংড়ানো কোন প্রেমেও নয়,

এ যে ছলনার প্রেম- দোসরের গোহাতে মধ্যরাতে

বিদ্রোহীদের দূর্গে, গুপ্ত চরের প্রাণ—

 

স্বাধীনতাকে খুঁজো না বৃথা  দুর্ণীতির বজ্র বিজলী

কখনো খুঁজো না মুনাফিকের গর্জ্নে, বিশ্বাস ঘাতকের

রক্ত প্রবাহে ,

টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ ঘুষের ভাসমান জাহাজে

কালো টাকার র্ঘূর্ণি ঝড়ে-

 

স্বাধীনতাকে খুঁজো দেশ প্রেমের ভিতরে, লাল-সবুজের

রক্ত ফোটায়, লক্ষ শহীদের দীপ্ত প্রকোষ্ঠে, অশ্রু ঝরা

ইজ্জতের রক্ত প্রবাহে-

বজ্র কণ্ঠের অমর কবিতায়,খুঁজে পাবে তুমি স্বাধীনতা

খুঁজে পাবে তুমি বাংলার মানচিত্র।

 

যে মানচিত্র আমার বুকের নিচে আগলে রেখেছি

তার স্বাধীনতা মুখ থুবড়ে পড়ে আছে পঞ্চাশ বছর ।

. ---.০৬-০২-২০২১ ইং,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

বিদ্রোহীর ড্রয়ারে

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

পূর্ণিময় এই রাতে-

বঙ্গের আকাশে বুঝি ফের নেমে আসল আঁধার!

সিগ্ধ পূর্ণিমার ছোঁয়ায় প্রেমময় যে গ্রামীন শহর

 

আজ সেখানে এই দিনে হৃদয়ে খরার প্রদাহ

হিংসে বিদ্বেষে প্রেমিকারা যেন চিতার অগ্নি প্রবাহ

 

 

বিভেদময় এই দৃশ্য—দোসরের দূর্গ্ থেকে উড়ে

বিদ্রোহীরা পূর্ণিমার এই রাতে  চিমটি মারে

 

জাতির সুময়ে এলো শিলা বৃষ্টির মতো বজ্র দানব

রাত্রির আঁধারে খোলা চিঠির ছয়লাব

 

চৌদিকে তাই

দেশ প্রেম যত্ন করে রাখা আছে বিদ্রোহীর ড্রয়ারে।

পূর্ণিময় এই রাতে হঠাৎ নেমে এলো বিদ্বেষ বিস্তরে।

---৬-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সেই শব্দটা শুনার জন্য

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কতো যে দিবাযামি পার করেছি

অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি

তোমার কণ্ঠে সেই শব্দটা শুনবো ব’লে

নিঃশব্দে কান পেতে থেকেছি জানালার পাশে

তোমার জন্য, শুধু তোমার জন্য

 

হয়তো বা মৃত্যু অবদি অপেক্ষা করবো-

সেই শব্দটা শুনার জন্য

যে শব্দের তৃষ্ণায় বুকটা চৌচির হয়ে যায়

মরুদ্যানের মতো

হয় তো তুমি বলবে—”অপেক্ষা ক’রো

 

অনেক তো অপেক্ষায় থেকেছি, আজো আছি

হয়তো বা  আরো থাকবো-

শুধু একবার বলো সেই শব্দটা, যার জন্য

হৃদয়টা চৌচির হয়ে যায়-

আর কিছু তো চাই না,খুব গভীরে নিয়ে যাবো

প্রাণের মন্দিরে গড়বো প্রেমের বাগান ।

--------০৬-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।