----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
পূর্ণিময় এই রাতে-
বঙ্গের আকাশে বুঝি ফের নেমে আসল
আঁধার!
সিগ্ধ পূর্ণিমার ছোঁয়ায় প্রেমময়
যে গ্রামীন শহর
আজ সেখানে এই দিনে হৃদয়ে খরার
প্রদাহ
হিংসে বিদ্বেষে প্রেমিকারা যেন
চিতার অগ্নি প্রবাহ
বিভেদময় এই দৃশ্য—দোসরের দূর্গ্
থেকে উড়ে
বিদ্রোহীরা পূর্ণিমার এই রাতে চিমটি মারে
জাতির সুময়ে এলো শিলা বৃষ্টির
মতো বজ্র দানব
রাত্রির আঁধারে খোলা চিঠির ছয়লাব
চৌদিকে তাই
দেশ প্রেম যত্ন করে রাখা আছে
বিদ্রোহীর ড্রয়ারে।
পূর্ণিময় এই রাতে হঠাৎ নেমে এলো বিদ্বেষ
বিস্তরে।
---৬-০২-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।