বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১১, ২০২১

প্রেমিক তো নয়

 

----কবি মোঃ আমিনুল এহছান মোললা।

দেখতে পেলাম রাস্তা গিয়ে

ছুটছে মেয়ে ফুল বিলিয়ে

ভালবাসার পাত্র মেলে

যুগল বুকে একটি ছেলে!

মন্দ নয় সে প্রেমিক ভালো

তোমরা সবাই যাই বলো

সে যে আমার জীবন মরন

অনেকটা ঠিক স্বামীর মতন।

আগলে রাখে পাশে বসে

পরম সুখে থামে শেষে।

বিষয় আসয় বুঝিবি কি আর?

ভেলেন্টাইন ডে করছে সাবার!

কিসের আশায় ছুটছে মেয়ে?

গলায় দড়ি সব হারায়ে !

প্রেমিক তো নয় ছেলেটি আর।

একটা ধর্ষক একটা জানোয়ার।

লুট করে সে গেছে চলে

লাশটি মেয়ের গঙ্গার জলে।

ভেলেন্টাউন ডে তবলা বাজায়

ছেলে-মেয়ে সব অন্ধ্ ধরায় ।

নগ্ন যৌবন ক্ষুধায় ভোগে

মাদক নেশা আর ধর্ষণ রোগে।

প্রেমিক তো নয় ছেলেটি আর।

একটা ধর্ষক একটা জানোয়ার।

---১১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...