-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***********************************
অনেক বিরহ ব্যদনার পরে হয় সুখের
দেখা
তবে কিসের ভয় হে দুর্বার --যে পথ
আঁকা বাঁকা?
যুদ্ধের তুলিতে বীর তো এঁকে যায়
সেই স্বপ্নের পতাকা বিপুল
দৃঢ়তায়।
হৃদয়ের পাশে রক্ত তরঙ্গে বিজয়ের
কেরামতি
তুমি কি শুনতে পাও সেই গর্জনের
প্রতিধ্বনি?
যে ফুলে ফুলে রঙিন ডানা মেলে প্রজাপতি।
তবে কেন থমকে দিয়েছো যুদ্ধের
গতি?
দূর্গের যোদ্ধা দেখনি- লক্ষ শহীদের রক্তে লেখা
আমাদের বিজয়!
নেই নেই- নেই কোন ভয়!
অনেক বিরহ ব্যদনার পরে হয় সুখের
দেখা ।
তুমুল ঘুর্ণি ঝড়ে অদম্য সাধনা
যায় তারে ডেকে
হে বীর তুমি গর্জে ওঠো যুদ্ধের
দূর্গে আপনার ভয় ঢেকে।
দিন শেষে বিজয়ী পাখিরা করবে
কোলাকুলি
হে দুর্বার, তুমি যাবে দুঃখ-ব্যদনা
চিরতরে ভুলি।
---১২-০২-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।