-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************
তোমার সঙ্গে আমি বিবাদ করিনি
তবুও তুমি
হঠাৎ আমাকে ছেড়ে কোথায় গেলে?
হে শোভা!
তুমি তো রোজ রোজ ফুটতে আমার
বাগানে
সুবাস ছড়াতে নিরন্তর
আমি তো সেই সূরভীর অপেক্ষায়
জানালার পাশে
আজো চেয়ে আছি, আজো চেয়ে আছি..
চোখ খুললেই
দেখতে পাই সমস্ত আকাশে গোধূলীর
লাল আভা-
সন্ধ্যের প্রদীপ জ্বলছে জোনাকির গায়ে
গায়ে
গগণের পূর্ণিমা ডাকছে নব বধূকে
বাসর সেজেছে ফুলে ফুলে
শুধু শোভা নেই, শুধু শোভা নেই---
নিঃসঙ্গ আমি দূর দিগন্তে উড়ে
চলেছি, আজো চলেছি
তোমার সন্ধানে---
---০১-০২-২০২১
ইং,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।