----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মানুষ সম্ভবত খুব ছোট কিছুর জন্য্ এতো কিছু!
সামান্য লোভের জন্য্
এতো টলোমলো পৃথিবীর ভাঁজে ভাঁজে
মানুষ একদিন সব ছেড়ে চলে যাবে
মৃত্যুর বাতাসে্
এ যাওয়া অনন্তের যাওয়া
বিচারের সম্মুখীন হওয়া—
সামান্য পৃথিবীর জন্য
মানুষ ঢেকে দিয়েছে চোখের মণি
কালো চশমায়-
অবরুদ্ধ করে রেখেছে হৃদয়-
অনৈতিক দরজা খুলে দিয়েছে নির্দয়ের
মতো
প্রেমের প্রাণে আজ রক্ত বন্যা-
সামান্য ক্ষমতা অর্থের জন্য্
মানুষ সম্ভবত কাফের ফেরাউনের
বংশধর হয়ে মারা যাবে
মানুষ আত্মত্যাগ শিখেনি,
পরিশুদ্ধ্ হতে পারেনি-
অতী সামান্য্ সুখের জন্য মানুষের
এতো কিছু!
তবু কি সুখ পেয়েছে?
মানুষ সম্ভবত খুব ছোট কিছুর
জন্য্ এতো কিছু!
----০৩-০২-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।