--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*********************************
তারুণ্যের শরীরে উষা জাগলো
নব যৌবনে প্রেমের আলো
হৃদয় মেলে চায়।
চললে বলনে ঝলক জ্বলে
আবেগের খেয়াগুলো খেলার ছলে
পথ চলে অজানায় ।
স্বপ্নের পৃথিবীর, রঙিন আলো
হৃদয়ে জাগায় দৃষ্টের কালো
আয়রে প্রেমিক আয়।
প্রেমিক যায় আঁধার তরে
প্রেমিকার গুপ্ত ধৌত করে
কামনার ঝর্ণায়।
হে তারুণ্য, ঘুম ভাঙ্গাও বিবেকের
কলোতানে
জাগিয়ে তুল হে শরীরের ঊষা সতিত্ত্বের
আবেদনে।
যৌবনের মহোনায়-
তাগুদের হৃদয় কোণে
ধর্ষণ নেমে আসে আঁধার গগণে।
আালোর পথে আয়, আলোর পথে আয়।
---১২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।