-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সেই স্মৃতিটগুলো মুছে গেলে ভাল হতো,
তবু মুছা গেল না এখনও-
কত কাল পার হয়ে গেছে, তবু মুছা
গেল না
হৃদয় কম্পিউটারে ভেসে উঠো ক্ষণে
ক্ষণে
মেমোরিটা ফুল হয়েগেছে ফাইলে
ফাইলে
সে কতো স্মৃতি!!
হৃদয়টা হ্যাঙ্ক হয়ে গেছে বিরহের
ভাইরাসে ভাইরাসে
তবু গোপন টানে আঘাত করো ড্রাইভের
ভিতরে এসে
ফাইগুলো আক্রান্ত—
বেদনারা জেগে উঠে , বার বার
জেগে উঠে
বসুন্ধরা কেঁপে উঠে রক্ত ক্ষরণের
তরঙ্গে
মনে পড়ে, মনে পড়ে, এখনও তোমাকে
মনে পড়ে।
সেই স্মৃতিটগুলো মুছে গেলে ভাল
হতো,
তবু মুছা গেল না এখনও-
হৃদয়টা হ্যাঙ্ক হয়ে গেছে বিরহের
ভাইরাসে ভাইরাসে
------০২-০২-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।