----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে তুমি এতোকাল পৃথিবীর বুকে করেছো কোলাহল
সে তোমার আমলনামা লিখছে আরশে দলবল ।
ওইদিন খোলা হবে জীবনের কবিতা
চরণে কি লেখা আছে তুমি পড়বে তা !
এ এক বিষ্ময়!!
আফসোসে আফসোসে নত শির হবে তুমি
এ কি করেছি আমি-- এই নশ্বর ভূমি!!
যে সাহিত্যে শূন্যতায় ভরা জীবনের
গান
সে গান কি বাজবে আরশের ছায়াতল ?
ওই কবির কবিতা আবৃত্তি হবে না-
বিচারক শুনবে না ফরিয়াদ কোন—বিচারক
শুনবে না
বাতিলের গান—
যে তুমি ছুটেছো নশ্বর বুকে
তাগুদের চুম্বনে
তা সবই লেখা আছে কবিতার গোপন
চরণে
সে তো নিঃশব্দে সাক্ষী হবে তোমার
হরণে
বিচারিক ময়দানে-
লেখক বসা আছে নিভৃত ঘরের প্রান্তদেশে
।
সে তোমার আমলনামা লিখছে আরশে দলবল
যে তুমি এতোকাল পৃথিবীর বুকে
করেছো কোলাহল ।
----০৪-০২-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।