রবিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২১

নিঃসঙ্গ

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************

এমনভাবে ভুলে যাওয়া সহজ নাকি

হৃদয়কে নিঃসঙ্গ করে তোমাকে তাড়িয়ে দেওয়া?

একদিন ঘুরতে ঘুরতে স্বর্গ্ থেকে ধুলোর মর্ত্যে

অজান্তেই এসেছিলে নব প্রাণ হয়ে আরেক হৃদয়ে

হয়েছিলে প্রেমের ফুল!

 

সেই থেকে ভেবেছি, তোমার মাঝেও---

এই জেনে প্রত্যহ ছুটেছি পুস্পের সুবাসে।

রূপসীর ধাঁধাঁ খুঁজতে খুঁজতে আমি ব্যকুল হয়ে ওঠি

টানটান হয়ে যায় চক্ষু-স্মায়ু-

 

কি এক অদৃশ্য সন্ধি!তার ভিতরে তরঙ্গ খেলা

ফুলগুলো নেচে ওঠে,

ফুল ছেড়ার নেশায় জলের তরঙ্গেরা সাগরে যায়

জল আর বাতাস আকাশে মিশে

এক হয়ে যায়-

আমারও খুব ইচ্ছে হয় ভালোবাসার মোহনায়

হারিয়ে যাই---

 

এমনভাবে ভুলে যাওয়া সহজ নাকি

হৃদয়কে নিঃসঙ্গ করে তোমাকে তাড়িয়ে দেওয়া?

 

------১৪-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...