রবিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২১

আমি সেই হৃদয়

 

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমি সেই হৃদয়,আমাকে যত্ন করে রেখো

আমি প্রদীপ জ্বালাতে এসেছি

আমার কপালে আলোর শিখা!

 

প্রতিটি স্পন্দনে শিরা উপশিরা দিয়ে

ছড়িয়ে দেই প্রেমের প্রবাহ
আমি অন্ধকার তাড়াতে এসেছি সভ্যতা বিকাশে

আমি জ্বলছে চেয়েছি তোমার আলোয় প্রতিটি রক্ত কণিকায়

আমার শরীরে ভালবাসার গন্ধ্

তোমার নিশ্বাস-

 

আমি সেই হৃদয়,আমাকে যত্ন করে রেখো

তোমার অবহেলায় ভালবাসা আজ মত্যুর পদযাত্রী

তুমিই এর জন্য দায়ী

আমি প্রদীপ জ্বালাতে এসেছি

তোমার লালনেই আমি বেড়ে ওঠবো সূর্য্ লোকের মতো

আমি ছড়িয়ে দিবো প্রেমের শিখা

কেউ একজন আকাশে নিচে দাঁড়িয়ে বলুক

আমাকে যত্ন করবে শুদ্ধভাবে

 

আজ উচ্চারণ করো সেই পরম মন্ত্র

হৃদয়কে যত্ন না করলে- এ পৃথিবীও আর বাঁচবে না

ভালবাসাও থাকবে না—

আমি সেই হৃদয়,আমাকে যত্ন করে রেখো ।

----১৪-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...