রবিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২১

আর কেউ না

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সেই কবে গোলাপের চারাটি বুনেছি,অনেক

যত্নও করেছি । এখনো কোন পুস্পের দেখা

মেলেনি--

 

হয়তো ফুটবেও না কোনদিন,হয়তো

ভালোবেসেই যাবো, হয়তো যাবো---

ভেবেছি আরেকটু অপেক্ষা করলেই

বসন্ত পেয়ে যাবো,

 

এবার হয়তো ডানা মেলে

বললে আমাকে ফুটে গেছি, ফুটে গেছি

হৃদয়ের মধ্যে এ কল্পবোধ কে সরাবে!

যদি তুমি না জাগ- হে গোলাপ?

 

হৃদয়ে যে খুব পিপাসা, শুন্যতার মাঝে

শুন্যই আছে,আর কিছু না,পুস্প যেন

ঝরে গেছে বসন্তের আগেই—

গোলাপের কেমন কাঁটা, জানে হৃদয়ের ভাষা

 

বাগানের মাঝে তুমিই ছিলে, আর কেউ না।

গোলাপটি ফুটেনি এখনো, হয়তো ফুটবেও না--

---১৪-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...