------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************
দৃষ্টি ভঙ্গির মাঝে লুকিয়ে থাকে
পৃথিবীর সব
আলো কিংবা আঁধার! সৌন্দর্য্য
লুকিয়ে তাকে
মানুষের নিজেরই আড়ালে
কিন্তু মানুষ বুঝে না--
মানুষেরা ছুটে বেড়ায় দিক থেকে দিগন্তে
অথচ বিজয় নিজের মাঝেই ওঁত পেতে
আছে
সু-সংবাদ দিবে বলে
তবু পরাজিত তুমি দৃষ্টি ভঙ্গির
দংশনে
তুমি দেখ না আকাশ, তুমি দেখ না
প্রকৃতির আয়নায় রূপসীর উদ্যান।
তুমি দেখ শুধু রাত্রির পৃথিবী,
ড্রাস্টবিনের
আবর্জনা,
অন্ধের কাছে গিয়ে
বারবার হয়েছো কাঙাল
অসম্ভব অভিমানে খুন করেছো আপনার
দৃষ্টিকে
এ অস্ত্র তোলেছো নিজেরই বুকের
দিকে
ঠিক যেন জন্মান্ধ
দৃষ্টি ভঙ্গির মাঝে লুকিয়ে থাকে
পৃথিবীর সব
আলো কিংবা আঁধার!
কিন্তু মানুষ বুঝে না--
---১৩-০২-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।