--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমার প্রেম এবং রক্ত ক্ষরণ থেকে
ভালবাসার অশ্রু ঝরেছিল হৃদয়ের
বাঁকে
ফুটেছিলো ফুল থরে থরে অফুরান
তবে কেন দীর্ঘ্শ্বাসে
বেজে উঠল বেদনার সুরে বিরহের
গান।
হে প্রিয়া, আমাকে যদি তুমি
ভালোবাসো
তোমার জন্য খুলে দিবো বাগানের
দ্বার
তুলে দিবো প্রেমের ফুল।
যে ফুল যত্নে রেখেছি আমি-
শিয়রের পাশে শুয়ে শুনাবো সেই গান
দিবাযামি।
যে সুরের জন্য প্রতীক্ষায় আছো
তুমি-
হে প্রিয়া, আমাকে যদি তুমি
ভালোবাসো
তোমার জন্য খুলে দিবো বাগানের
দ্বার
--৩-২-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।