------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***************************************
আলোর মশাল নিয়ে দিল পাড়ি
রাত্রিকালে
তুমুল ঘূর্ণি তুফানে ছুটিল ঈমানের
পাল তুলে
ওই অন্ধকার রাত্রির কালি ঢালা তাগুদের
পাশে
মুমিন যেন খুঁজে পেল দিশে
আল- কোরআনে মিশে--
বাতিলেরা উদাস হয়ে যাবে ওইদিন
হাশরে
মুমিনেরা ঝলক দিয়ে জাগবে অন্ধকার
কবরে
ওইদিন বিচারে হারবে না সে
মহান আল্লাহ ও রাসূলের হরষে
হে গোলাম, এ অন্তরে জ্বালাও
ঈমানের জ্যোতি
আল-কোরআন হবে অবিনশ্বরে মুক্তির সাথী
ক্ষণিকের তুফানে,ক্ষণিকের তিমিরে
ঠাঁই দাও প্রিয় নবীজির পতাকা
অন্তরে।
নহে নহে নাইকো আলো, নাইকো মুক্তি
আর
সেজদাবিনে আল্লাহ’র তরে --এই
বিশ্ব সম্ভার ।
আলোর মশাল নিয়ে দিল পাড়ি
রাত্রিকালে
তুমুল ঘূর্ণি তুফানে ছুটিল ঈমানের
পাল তুলে ।
----১৫-০২-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।