বুধবার, ফেব্রুয়ারি ১০, ২০২১

রোগীর রক্তে রক্তে

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মেডিকেল চত্তরে ডাক্তারের ঘরে

ছোট দালাল বড় দালাল কতো কর্মী ঘুরে।

হেসে খেলে লেখে যায়-- উড়ে টেষ্টের ডানা

ফোটা ফোটা অশ্রু জলে কাঁদে দুঃখীর ছানা

এদিক-সেদিক ছুটে যায়--নাই কোন তালে

দালালেরা কানে কানে ওইসব কথা বলে ।

ডাক্তার মশাই তরিগরি চেয়ার ছেড়ে উঠে

দিবা নিশি দৌড়ে দৌড়ে সেবা নাহি জুটে।

ডাক্তার মশাই চুপচাপ-- ওইসব ধ্যানে থাকে

রোগীর রক্তে রক্তে টাকার ছবি আঁকে!

এদিক পাঠায়-ওইদিক পাঠায়,কতো মায়া করে,

টেষ্টে টেষ্টে কতো রঙ! কত রূপ ধরে!!

টাকার হাওয়া ঝড় তুলে লাল-সবুজের কোলে

সেবক সেবক ডাক ছেড়ে সেবার কথা ভুলে।

এই দেন ওই দেন রোগী হয় দেনা

দিন যায় রাত আসে মৃত্যু দেয় হানা।

দুঃখী প্রাণের চারিধার—আলো যায় ঘুচে,

মুখের যত হাসি সব দেয় মুছে।

ডাক্তার মশাই চুপচাপ-- ওইসব ধ্যানে থাকে

রোগীর রক্তে রক্তে টাকার ছবি আঁকে!

-----১০-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...