------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
পৃথিবীর আগুন আর কতোটুকু পোড়ে!
আছে কিছু সীমাবদ্ধ ক্ষ্য়ক্ষতি
কিংবা সীমিত বিনাশ,
কিন্তু তোমার দেওয়া আঘাত তার
চেয়েও বেশী
হৃদয়ে ভিতরে লেলিহান আগুনের
সন্ত্রাস
সব স্পন্দন কেড়ে নিচ্ছে
নিষ্ঠুর জল্লাদের মতো—
পৃথিবীর আগুন আর কতোটুকু পোড়ে!
আছে কিছু সীমিত বিনাশ! আছে কিছু
ধূসর রঙের ছাঁই
তবুও তো আছে!!
তোমার দেওয়া আঘাতে আর কিছুই থাকে
না
কিছুই থাকে না,
আমি নিথর হয়ে যাই, আমি জীবন্ত
লাশ হয়ে যাই
হৃদয় আজ বিরান ভূমি,আমার তুমি
নেই
আমার কিছুই নেই------
------০৪-০২-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।