---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
রক্তে লেখা যে ইতিহাস তার কোন জন্মও হয় না
মৃত্যুও হয় না-
কেননা রক্ত এক অক্ষত দাগ! এক
হীরের টুকরো
সূর্যের সোনালী প্রভাত।
আঁধার পেরিয়ে যার জন্ম।
কেউ তার নাম রাখেনি,তার আলো ই
তাকে চিনিয়েছে ইতিহাসের সূর্য্!
অন্ধকারে আলো খুঁজেছি অজ্ঞের
মতো,অন্ধকারে
জাতি পথ ভুলে গেছে।
অন্ধকারে ছদ্মবেশী দেখা সহজ ভেবে
ঘূর্ণিমায়
মিথ্যাকে আলিঙ্গন করেছি
ভূতের কল্প্ কাহিনী শুনেছি,অবুঝ শিশুরা ঘুমায়
কারো চোখে হাজারো ছিঃছিঃ
তবুও রক্তে লেখা ইতিহাসের স্থপতি
তুমিই
এ রক্তকে ভালোবেসেছি, যে রক্তের
দাগ
মুছা যায় না-
রক্তে লেখা যে ইতিহাস তার কোন জন্মও
না
মৃত্যুও হয় না-
----১৪-০২-২০২১ ইং
রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।