------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওই গর্জনে কি আসে যায় হৃদয় যদি না মানে?
জাগিয়ে তুলে হৃদয় ভাষা
মহান আল্লাহ’র গানে।
কে জাগে ভাই তোমায় শুনে
মাঠের গর্জনে?
জবর দোস্তি নাই তো সেথায়
আল-কোরআনে।
তৌহিদী সুর জাগিয়ে তুলো প্রিয়
নবীর পথে
ওই হুঙ্কার কে শুনে ভাই
তাগুদ যেথায় সাথে?
অন্তর গহিন বাজিছে বীণা
আপন প্রয়োজনে-
স্বার্থে যখন আঘাত লাগে
শ্লোগান তুল বনে।
সরল পথে, সত্য পথে বাজাও
হৃদয়ের সুর।
ডাক শুনে ওই তৌহিদী প্রাণ
যাবে বহুদূর !
--০৭-০২-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।