Wednesday, June 2, 2021

গোঁফ গজায়

 

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

*******************************

মুক্তি যুদ্ধের স্বাধীন দেশে

জনতার অধিকার সর্বনেশে!

ক্ষমার দাপটে পাকড়ে ধরে

জেল জুলুম অত্যাচারে—

 

দলের যদি না হয় তার

বাঁকা চোখে হয় বিচার

তন্ত্র মন্ত্রে বুলেট আগে-

বাঁচতে হলে টিকেট লাগে—

 

নীল নকশার দুস্য ঝড়ে

বীর বাঙ্গালীর ঘাড় ধরে

ক্ষমতায় যায় বিন টিকেটে

গণতন্ত্র লাগায় পিঠে--

 

শাসনতন্ত্রের তন্ত্রের গোঁফ গজায়

জনঅধিকার নিপাত যায়

চোর চামচার গজিয়ে ঘাড়

লুটিয়ে পুটিয়ে কোষাগার--

 

,যে সব লোকে সত্য লেখে

তাদের ধরে খাঁচায় রেখে

মঞ্চে মঞ্চে সাধুর সুরে

গণতন্ত্রের কবিতা পড়ে ।

 

দলে যাদের স্বৈর জামা

গণতন্ত্রে নাইরে ক্ষমা

মুক্তি যুদ্ধের স্বাধীন দেশে

জনতার অধিকার সর্বনেশে!

-----০২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

মৃত্যুর কাছে গিয়ে মৃত্যুকে দেখ

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

মৃত্যুর কাছে গিয়ে মৃত্যুকে দেখ জীবনের লক্ষে

পৃথিবীর মোহ জাগবেনা আর আপনার বক্ষে।

 

মৃত্যুর ডাক এলে হবে না আর তৈরি,

সত্য আর মিথ্যে চিরকাল তো বৈরি।

 

 চাওয়া পাওয়ার শেষ নেই পৃথিবীর অক্ষে

নৈতিক –অনৈতিক যার যার কক্ষে!

 

নাই নাই হয় নাই চাই চাই আরো কিছু

ছুটে ছুটে মানুষ তাই ক্ষণিকের পিছু পিছু!

 

মৃত্যুর ডাকটা কানপেতে শুনেনি

পৃথিবী তার নয় এখনো সে ভাবেনি।

 

ইহ-পর বেশ আড়ি কেয়ামত দিবসে-

তোমাদের কেউ কেউ থাকবে না হরষে।

 

মৃত্যুর কাছে গিয়ে মৃত্যুকে দেখ জীবনের লক্ষে

পৃথিবীর মোহ জাগবেনা আর আপনার বক্ষে।

-------০২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সাহসী বুকটা খুলে দাও

 

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

শান্ত সাগরের বুকে অশান্ত ঢেউ লুকে থাকা

ঘূর্ণি তুফানে জেগে উঠে দিবা নিশি আঁকা বাঁকা

কে পেরেছে থামাতে তাকে তরঙ্গের উত্তালে?

আপন মহিমায় উঠেছে জেগে বিশ্ব নিখিলে

তবে নও কেন তুমি উদয়ের রবি?

পৃথিবী চেয়ে আছে তোমার পানে হে কবি!

 

শত স্বপ্নেরা ঘিরে আছে তোমায়- নাইবা যদি দেখে

বিজয় আসবে কি করে কালো মেঘ মালার ডাকে!

চাই যে তোমার বুকে করি হরষে কোলাকুলি

সাহসী বুকটা খুলে দাও বিরহের ব্যাথা ভুলি।

জয় পরাজয়ের ছন্দে ভরা কবিতা কবিরও আছে

তবু কবিতার জগৎখানি মধুর তারি কাছে ।।

------০২-০৬-২০২১ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমার স্বপ্নে

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

স্বপ্ন বুঁনে মানুষ চলে জীবন সুখের আশায়

হঠাৎ দেখে স্বপ্ন পথে আলো নিভে যায়

ভাঙ্গা গড়ার আজব খেলায় নব জীবন গড়ে

যুদ্ধে জয় বীর আনে আবার নতুন করে।

হয়না হতাশ আঁধার দেখে পূর্ণি আলোয় জ্বলে

সাজিয়ে তুলে আপন জীবন রাতের কালি ভুলে

দুঃখ বেদনা যায় যে ভুলে আরেক বিজয় দিন

ভয় কি তবে জীবন খেলায় আসুক বিরামহীন!

তোমার স্বপ্নে এগিয়ে চলো থামবে নাহি আর

আল্লাহ জানে কার সাথে এমন খেলা তার—

তোমার চেষ্টা তুমি করো যুদ্ধ জয়ের গানে

উঠবে জেগে আলোক রবি সমর উদ্যানে।

-----০২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Tuesday, June 1, 2021

দুঃখ বলতে মানা

 

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কেউ নাই দেখে তারে একে বারে কানা

প্রাইভেট চাকুরীজিবীর দুঃখ বলতে মানা

মরুক সে কার কি অচল  থাকুক কোণে !

যতদিন পারে সে তার কথা শুনে।

 

যখন তখন চাকুরী যায় শুধু দেখে চেয়ে

বিপদ আপদ আসলে পরে থাকে না খেয়ে

অসুখ বিসুখ হলে পরে বলবে কারে যেয়ে!

কেউ শুনে না তার কথা চাকুরী যাওয়ার ভয়ে

 

দু’একদিন খোঁজ নেয় বেতন দেয় ফাঁকি

এই হলো হালদশা জলে বেজায় আঁখি ।

কেউ নাই দেখে তারে একে বারে কানা

প্রাইভেট চাকুরীজিবীর দুঃখ বলতে মানা।

------০১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অন্তর নাহি পায়

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************

তোমায় দেখে ওই ছুটিল

কণ্ঠে যখন কোরআন আলো

মনটা জুড়ে যায়।

 

কোরআন হাদিস বেজায় জ্বলে

মধুর স্বরে ঢেউ  তুলে

অন্তর নাহি পায় ।

 

দ্বীন ইসলাম মুক্তির আলো

তোমরা সবাই একই বলো

ঐক্যের মঞ্চে যায়-

 

জাগ তোমরা ঝগড়া ছেড়ে

হিংসে বিদ্বেষ ধৌত করে

ইসলাম পতাকায়--

 

মধুর সুরের গানে গানে-

জাগ পন্ডিত আল কোরআনে

মুসলিম উম্মায়-

 

থাকবে তোমরা বীর আসনে

আঁধার জয়ে আলোক পানে

বিশ্ব মহিমায়-

------০১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

পিচ্ছি নেতা

 ---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

পিচ্ছি নেতা গর্জে কয় বড় নেতা দেখে

বড় ভাইকে নালিশ দিয়ে চামড়া দিবো ছ্যাঁকে

সিংহাসনের ক্ষমতা দিয়ে তুলে নিবো আয়ু

ডাকলে পরে ভাই যে দিবে পেশী শক্তির বায়ু

জনতা বলে হায় রে কপাল নেতা নাকি রবি!

অক্ষর জ্ঞান নাইরে যার পোষ্টারে তার ছবি।

চাঁদাবাজি ধান্দাবাজি অস্রের কোলাহল

বড় নেতা আগলে রাখে দলের ছায়াতল

মদ জোয়া নিত্য সঙ্গী দিবা নিশি ঢল

চলন ভঙ্গি দস্যু ডাকাত দেখায় বাহুবল।

জনতা থাকে ভয়ে ভয়ে যপে আল্লাহ’র বাণী

ওদের দেখে আঁতকে উঠে সোনার বাংলাখানি।

গোন্ডা পান্ডার দৌরত্যে জাতির অশ্রুহাসি

বড় নেতা দাও না ফিরে জনতার আনন্দরাশি!

তোমার তরে সপেছি মোর হৃদয়ের যত আশা

পিচ্ছি নেতা কেড়ে নিলো জাতির সুখবাসা।

---০১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, May 31, 2021

ঘুষের টাকা

                            --------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

দেখতে পেলাম অফিস গিয়ে

কর্তা মশাই বিভোর হয়ে

দু’হাত মেলে টাকা তুলে

জানতে চাও সে কিসের থলে?

মন্দ নয় সে টাকা ভালো

ঘুষের টাকা আস্তে বলো

উপর নীচে একই ধরন

জনগণ ঠিক লাশের মতন

দেখবে কে ভাই? বলছি মশাই

সিংহাসন আর জনতার নাই!

চোর ডাকাতের আড্ডা বসায়

ঘুষের টাকায় অঢেল কামায়

কর্তা ব্যক্তি –কর্মচারী

চৌদিকে তার বাড়ী গাড়ী-

ঘুরতে ঘুরতে জনতা মরে

কেউ নেই ভাই হালটা ধরে

বেতন কত জানতে চাই সে

চুপটি করে থাকলো শেষে।

বলবে কি সে- জানোয়ার সে?

মন্দ নয় সে টাকা ভালো

ঘুষের টাকা আস্তে বলো ।

দেখবে কে ভাই? বলছি মশাই

সিংহাসন আর জনতার নাই!

------৩১-০৫-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 

Sunday, May 30, 2021

তবুও স্বপ্ন বুঁনে আছি

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এতোদিন স্বপ্নের বিভোরে থেকে স্বপ্ন বুঁনেছি একাই

স্বর্গিয় প্রেম মানব শিবিরে হেনেছে আঘাত!

পৃথিবীর শূন্যতা অসীমের মতো দিগন্ত পেড়িয়ে

হৃদযের কম্পন শুনি কঠিন পাথরে

 

ন্যায্যতা পাইনি অসভ্যতার রাহু গ্রাসে

নির্ম্ম অবহেলার চৌকিতে রাত কেটেছে প্রহর বেলা

এই অসভ্যতা আর কতোকাল আর কতোটা পথ

কিছুটাতো চাই—

প্রেমের নির্দশনতো চাই,-প্রাণ থেকে প্রাণে চাই

মানবতার হউক ঠাঁই--

 

হয়তো হবে-কোনদিন হবে- আর কতোদিন?

রক্তক্ষরণ হতে হতে পৃথিবীর প্রাণগুলো হয়তো নিঃশেষ হয়ে যাবে

মানবতাহীন প্রাণের স্পন্দন কতোটা পারবে?

কতো আর এই অনৈতিক শিহরণে তপ্ত প্রনাম?

হৃদয়ের কাছে হৃদয় কি তবে ছলনাময়?

 

তুমি তার কতটুকু জেনেছো- আমিতো জেনেছি

কতোটা রক্ত ক্ষরণের প্লাবনে রঞ্জিত হয়েছি ঘাত-প্রতিঘাতে

তবুও স্বপ্ন বুঁনে আছি-

বিরহের পায়ে চুমু খেয়ে বলি এইতো প্রশান্তি

অসভ্যতার জমিনে সভ্যতার বীজ রোপেছে মানুষই।

 

মানুষের হৃদয়েই মানবতা পুষেছে যুগ থেকে যুগান্তরে—

------৩০-০৫-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

আরেকটি যুদ্ধের দিকেই

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এক নিষ্ঠুর হৃদয় বুকে নিয়ে জেগে আছি

জাহেলীর দিকে চোখ, কষাঘাত ভালবাসার ভেতরও

এক প্রেমহীন প্রাণ বুকে নিয়ে বেঁচে আছি

বিলুপ্ত মানুষের মানবতা, বিলুপ্ত রক্তের প্রবাহ

অনুভূতিহীন  স্পন্দন ঢেউ খেলে প্রাণে প্রাণে

শিরহণগুলো মরেগেছে মৃত্যেুর আগেই এখন ।

 

আপন আপন স্বার্থের জটাজুটে অবরুদ্ধ মানবতা

বিরহের প্রান্তরে কেউ নেই, কেউ আসেনা

কেউ ডাক শুনে না,

এক নিষ্ঠুর হৃদয় বুকে নিয়ে জেগে আছি- এ পৃথিবী!

প্রেমিক প্রেমিকার পবিত্র চিহ্নগুলো মুছে গেছে

ঠোটে মুখে বুকে শরীরে শরীরে কালিমার দাগগুলো লেগে আছে

রক্তাক্ত যুদ্ধের মতো--

 

ধূঁ ধূঁ বালুচরের মতো উত্তপ্ত মানুষে মানুষের বন্ধন!

তবুও সভ্যতা তাকিয়ে আছে ওইসব প্রাণের দিকেই-

আরেকটি যুদ্ধের দিকেই—

বিজয়ের দিকে চোখ, চেয়ে আছি—

যে দেহের ভেতরেই স্বর্গিয় প্রেম, সাম্যের গান

আলোকিত পৃথিবী---

হৃদয়ের ভেতরেই মানবতার স্পর্শ্ দেখতেই পাই শুধু।

 

-----৩০-০৫-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, May 29, 2021

ভালবাসতে পারিনি

                                  ---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হৃদয়কে পারিনি ছুঁতে, পৃথিবীর হৃদয়কে-

বুক চিড়ে চিড়ে খোঁজেছি শুধু খোঁজেছি ভালবাসা

ভালবাসতে পারিনি ভালবাসার ধরাধম

অজানা পথে নিভৃতে, ছুটেছি শুধু ছুটেছি

পৃথিবীর হৃদয়কে আমি ছুঁতে পারিনি---

 

যেভাবে ভালবাসলে পরে ভালবাসবে নিখিলের প্রাণ

তার কতটুকু পেরেছি আমি ক্ষণিকের বসূধায়!

আজ বড় প্রশ্ন কিনারাহীন বিরহের মরু চর

দিগন্তহীন পথে পথে আমি এক ক্লান্ত পথিক

ভালবাসার ভিখারী--

 

হৃদয়ের তীব্রতম গভীর উল্লাসে-

ছবি এঁকেছিলাম প্রেমের তুলিতে গভীর থেকে গভীরে

বিষ্ময়ে দেখেছি তার করুনতম তরঙ্গ!

কেমন যেন নিঃসঙ্গতার পরে নিঃসঙ্গতা

কেউ কবিতার ভাষা বুঝেনি কিংবা বুঝতে চাইনি

তবু ভালোবেসেছি কবির কবিতাকে-

 

 

হৃদপিন্ডগুলোর স্পন্দন থেমে গেছে-

উদাস হয়ে ছুটেছে প্রেম মরিচিকার পিছু পিছু

হৃদয়কে পারিনি ছুঁতে, পৃথিবীর হৃদয়কে-

বুক চিড়ে চিড়ে খোঁজেছি -শুধু খোঁজেছি ভালবাসা

ভালবাসতে পারিনি---

-----২৯-০৫-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।