-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**************************************
শান্ত সাগরের বুকে অশান্ত ঢেউ
লুকে থাকা
ঘূর্ণি তুফানে জেগে উঠে দিবা
নিশি আঁকা বাঁকা
কে পেরেছে থামাতে তাকে তরঙ্গের
উত্তালে?
আপন মহিমায় উঠেছে জেগে বিশ্ব
নিখিলে
তবে নও কেন তুমি উদয়ের রবি?
পৃথিবী চেয়ে আছে তোমার পানে হে
কবি!
শত স্বপ্নেরা ঘিরে আছে তোমায়-
নাইবা যদি দেখে
বিজয় আসবে কি করে কালো মেঘ মালার
ডাকে!
চাই যে তোমার বুকে করি হরষে
কোলাকুলি
সাহসী বুকটা খুলে দাও বিরহের
ব্যাথা ভুলি।
জয় পরাজয়ের ছন্দে ভরা কবিতা
কবিরও আছে
তবু কবিতার জগৎখানি মধুর তারি
কাছে ।।
------০২-০৬-২০২১ ইং,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।