-------মোঃ আমিনুল এহছান মোল্লা।
***************************************
এখনো শোসিত বঞ্চিত বাঙ্গালীর
হয়নি অবসান!
মুক্তির আলোটা দূরে- অনেক দূরে
শক্তিমান!
নিস্পেত মানুষেরা অবরুদ্ধ
কারাগার!
অধিকার চায় জনতা-ন্যায্যতা চায়
দুর্বার!
পারবি কি পিতার সত্য নিষ্ঠ পথ
ধরে জাগবার?
তবে তুল বজ্র হুঙ্কার!
গুড়িয়ে দে অত্যাচারী জালেম মহলের
নগ্ন তোলোয়ার।
তোর কাঁদে চাই দিতে জাতির
দায়ভার!!
ওরে রক্ত রাঙ্গা কৃষ্ণ চূড়া!!
তুই জেগে উঠ সবুজের কোলে কোলে
তোর উদ্দাম সুবাসে বিমোহিত করে
যা বৈষম্যের সংঘাত ভুলে
বিজয়ের পতাকা তুলে ধর মুক্ত
আকাশে
প্রেমের প্লাবন ছড়িয়ে বিচ্ছেদের
উল্লাসে।
তুই নবীণ- প্রবীণের সেতবন্ধুন
হে শাহ্ রিয়াজুল হা্ন্নান!
তোর তরে চাই দেখি কাপাসিয়ার
উন্নয়ন!
আজ থেকে শুরু হউক নকশা প্রণয়ন।
ওরে রক্ত রাঙ্গা কৃষ্ণ চূড়া!!
বিশ্ব চেয়ে আছে আকুল!!
বৃক্ষের ডালে ডালে ফোটা বঞ্চিত
মানুষের সঞ্চিত বকুল।
-----১৫-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।