---মোঃ আমিনুল এহছান মোল্লা।
****************************
তেলের
মাতায় তেল এখন
চায় না
ফিরে র্দুবল পেয়ে
হয়তো সে
শক্তিহারা
ডাকে না
কেউ বুকে লয়ে
সত্য যে
আজ সুর তুলেনি
হাসবে
কি আর অভাগিণী
ন্যায্যতা
তাই রক্ত খুনে
কালো
মেঘে আকাশ ছেয়ে!
চৌদিকে যে বাজছে সুর
গুম খুনের ভয় প্রাণে!
নাই তো কোথাও সত্য খানা
চাটুকাদারের জয় জীবনে
এই মাতৃকায় সত্যের বাণী
চোর ডাকাতের পদ্মখনি!
তাদের বিজয় জগৎ পানে
আমি- তুমি নাইরে নায়ে!!
সত্য যে
আজ সুর তুলেনি
চোর ডাকাতের পদ্মখনি!
----১৫-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।