------মোঃ আমিনুল এহছান মোল্লা।
************************************
তোমার সংগীতে মেলে জীবনের ভাষা
আলোক ঝলকানি দেখে পৃথিবীর আশা!
মুক্তির কথা শুনি তোমার সংগীতে
সন্তানেরা হ্যাপি তাই বাচন
ভঙ্গিতে।
নহে কোন নির্ভিক কবি কণ্ঠের গান
তুমি এক আলোর দিশারী আঁধার
প্রাণ!
যে কিনা জ্বালাও জাতির তরে
শিক্ষার মশাল দ্বারে দ্বারে
ঘুরে।
অজ্ঞকে জ্ঞান দানে বিজয়ী
করে-
আপনার তৃপ্তি খুঁজ দিবা
নিশি ভোরে
স্ত্রী সন্তান দু’বেলা
উপোসে ধুঁকে
তবু নাহি ছুঁয় তোমায় নিখিলের
দুঃখে!
শিয়রে জেগো আলোকিত জাতির
কল্যাণে
ভাবনা কভূ আপনার সুখ
প্রিয় স্কুল প্রাঙ্গণে।
দেহ মন ভাঙে তবু প্রচন্ড আশা
তোমার সংগীতে মেলে জীবনের ভাষা ।
তোমার সংগীতে ঢেউ তুলে
মনে প্রাণে
জাতি জেগে উঠে নব আলোয় নব
জাগরণে।
তুমি আঁধার রাত্রির
উজ্জ্বল প্রহরী-
এক মুকুটহীন সম্রাট আলোর
দিশারী।
----২১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।