শুক্রবার, জুন ০৪, ২০২১

বিজয়ের যৌবন

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

অনেক রক্ত প্লাবন বয়ে আসছিল প্রত্যহ

বঞ্চিত প্রাণের কোলাহলে মেতেছিল ঘন কালো মেঘ

ছুঁয়েছিল বিষাদের রক্তিম রশ্মিটুকু প্রবল উত্তাপে

পুলকিত বাসর ঘরে বিবর্ণ্ মৃত্যুর মিছিল

পথে পথে কম্পমান টগবগে হানাদারের গর্জ্ন

গোধূলীর আভায় নিমজ্জিত বাংলার মাঠ প্রান্তর

তবুও নব উদয়ের কাফেলায়-

 

ভুলেগেছে শ্মশানে ক্রন্দন, ভুলেগেছে রক্ত প্রবাহের সমাধি!

এক যু্দ্ধের শপথ নিয়ে নিঃশেষ করেছি শত্রুর দূর্গ্

বিজয়ের যৌবন গর্জেছিল রক্তময় রিক্ত জয়টীকায়

সেইসব স্মুতির অমৃত পানে দৃষ্টি হানে আজো

যেখানে বঙ্গ তাজ এসেছিল অতন্ত্র প্রহরীর মতো

বঞ্চিত বাঙ্গালীর মু্ক্তির অভিপ্রায়—

 

বঙ্গ তাজ তাজঊদ্দিন আহম্মেদের বহ্নিমান তপ্তশিখার উন্মেষিত প্রতিটি অধ্যায়

পৃথিবীর চক্রান্ত হয়েছিল বিহ্বল

শত্রুর ধূসর অগ্নিপিন্ড হয়েছিল উত্তাপহীন

প্রকোষ্ঠতল হতে  উদ্ধার পেয়েছিল পরাজিত জাতি

রক্তিম সূর্য্ উঠেছিল সেদিন অন্ধার আকাশে

বিজয়ের বিষ্ময়দৃষ্টি মেলে বাঙ্গালী নিঃশ্বাস নিয়েছিল

লাল-সবুজের বুকে--

 

বিজয়ের যৌবন গর্জেছিল রক্তময় রিক্ত জয়টীকায় ।

----০৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...