বুধবার, জুন ২৩, ২০২১

তবু আমি একা

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************************

তুমি বললে, পাল উঠাও, পালটা তো উঠালাম

তুমি বললে, তরীর হালটা ধরো, ধরলাম।

সমস্ত জমানো দেশ প্রেম তুমি বললে উজার করে দাও

ছুটে বেড়ালাম এ প্রান্ত থেকে ওপ্রান্ত

তবু আমি একা ! তবু বিরহের ব্যাথা !

আজ তুমি করো না দেখা !

কাউয়ার ঝাঁকেরা তোমাকে ঘিরে

আমাকে রাখছো দূরে- বহুদূরে!

ওরা খাচ্ছে রক্ত তোমার বুক চিরে চিরে

সোনার তরী আজ কোন তীরে?

সে খবর কি রাখ ?

একবার হৃদয় খুলে দেখ

একাকিত্বটুকুতেও ভেঙে চুরে শত টুকরো করে

আমি তোমার কথা রেখেছি র্নিলোভ বুক জুড়ে।

বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছি জলে-স্থলে।

তুমি বলেছিলে মাস্তুলে আলো জ্বালাতে- জ্বলে

যে কবিতা দিয়েছিলে,সেটাই পড়েছি,আজো আছি

তুমি বলেছিলে দেশ প্রেমিক হতে- তাও হয়েছি

যখনই ডাক দিয়েছো পাগলের মতো ছুটেছি

যখনই তুলেছো তরীর পাল উপুড় করে দিয়েছি প্রাণ

তবু আমি একা ! তবু বিরহের ব্যাথা !

তবু সব কিছু হও তুমি

শুধু আমি নই তোমার।

কাউয়ারাই সব কিছু তোমার নাও !

হৃদয়ের অভ্যন্তরে স্বপ্নের তরী আছে, শুধু আমি নেই ।

---২৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

মাগো তুমি আলো

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর , ------------------------------------ মাগো তুমি আমার অন্ধকার পৃথিবীর ...