--------- মোঃ আমিনুল এহছান মোল্লা।
উৎসর্গ্ঃ সকল শিক্ষা গুরুদের প্রতি।
****************************************
তোমার আলোয় জেগেছি আমি সারা
বিশ্ব জাহান;
করালস্রোতে যায়নি ভেসে যৌবন -ধন -মান ।
বজ্র কঠিন আঁধারে গোঢ়ে জাগাও জাতির
প্রাণ
মুকুটহীন সম্রাট তুমি সদা চলমান
!!
আপন কষ্ট আপন প্রাণে নাইরে চোখের
জল
প্রাণ খুলে তাই মশাল জ্বালো জ্ঞানের
তাজমহল।
খরস্রোতে জীবন ভাসাও ভাঙ্গা নদীর
ঘাটে
নোঙ্গার করাও জ্ঞানের তরী অজ্ঞ
জাতির হাটে।
নিজ আকাশে গোধূলী আসে ধূলি ছড়ায়ে
দল
তবু উল্লাসে নীল বেদনায় নিকুঞ্জে
ফুটায়ে ফুল!
দিনান্তে নিশান্তে শুধু আলো দিয়ে যাও
নাহি কিছু চাও-নাহি কিছু পাও
নিঃশেষ হয়ে যাও----
হে মুকুটহীন সম্রাট! তবু তুমি
অপার মহিমায়
জাতির সূর্য্দয়—
হবে নাকো শেষ কখনও তোমার এই
সঞ্চয়!
তুমি পৃথিবীর উজ্জ্বল অলোক বর্তিকা
আঁধারের নির্ভ্য়!
আলোকিত মশালের বিনিদ্র প্রলয়!!
হৃদয়ের গহিনে শ্রদ্ধার আবরণে
যত্নে রাখি ঢাকি।
হে আলোর দিশারী তুমি দিওগো সারা
যখন ডাকি।
--------১২-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।