সোমবার, জুন ২১, ২০২১

তুমি হবে বিশ্ব সম্রাট

 ----------মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

তারুণ্যের উত্তাল তরঙ্গ ছুঁয়ে আছে তবু

যতই ঘূর্ণি দাও ঝড়ে টলাতে পারবে না

যুবকের দৃঢ় প্রাচীর!

 

শূন্যে শূন্যে ভরে যাবে খাতা যোগ বিয়োগে

অনিষ্টের কতটুকু ক্ষমতা ক্ষতির?

ইস্পাত প্রত্যয়ে ছুটেছে যুবক সম্রাট

মেধা অন্বেষনে কিনেছে শ্রমের পাসপোর্ট্

 

যুবকের মুকুট ছুঁয়ে

বিজয়ের পতাকা  উড়ছে..

কাপুরুষের শৃঙ্খলা ভেঙে, অনৈতিক কপাট ভেঙ্গে

যদি গর্জে উঠো সত্যের পতাকা রাঙিয়ে

আত্মবিশ্বাসকে জাগাও যদি সভ্যতার উত্তরণে

তোমার পরাজয় রুদ্ধ হবে—

 

তুমি হবে বিজয়ের মন্ত্র! তুমি হবে বিশ্ব সম্রাট!

এ তারুণ্য অনিষ্টের কাছে বেচে দিতে পারো না

নর্দমার কীট হতে পারো না ড্রাস্টবিনে ড্রাস্টবিনে

লুকোতে পার না ধনুর্বাণ।

 

দৃঢ় প্রত্যয়ে নিতে হবে যুদ্ধের ভূমিকা

যেতে তো হবে দুর্গমের গাঢ় অভ্যন্তরে

পৃথিবীর শতজট, ভূল-হাতছানি ভেদ করে।

 

সাফল্য চায় তোমার একনিষ্ঠ তপস্যা

তপস্যা পূরণ করে জাতির প্রত্যাশা।

----২১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...