----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
****************************************
কাঁদছে পৃথিবী!মরছে মানুষ! শ্লথ গতিতে
স্পন্দিত প্রাণ
অনেক দুঃখের রক্ত প্লাবনে বসূধার
উ্দ্যান!
অসহ্য যন্ত্রনা বুকে! অশ্রুভরা
জল!
কাঁধে কাঁধে লাশের মিছিল- ভাষা
নেই
কবিতার শব্দ নেই- চিতার বুকে দাউ
দাউ আগুন
গোরস্থানে সারি সারি মাটি চাঁপা
অসংখ্য আপন জন!
অসংযত পৃথিবীর আকাশ বাতাস ।
ক্ষণে ক্ষণে যেন অস্থির হয়ে উঠে
করোনার ছোবল
এ এক বিরাট ক্ষত!
কোন প্রতিষেধক নেই! কোন নিরাময়
নেই- নিস্তার নেই
প্রতিকৃতির অভিশাপ!
ব্যর্থতার বুকে নিখিলের প্রাণ,বহু
অভিযোগের আসামী মানুষ!
দিন রাত শুধু তাগুদের চেতনা
বসুধাকে নির্দয় হাতে চাবুক মারে
তবু মানুষ ফিরে আসতে পারেনি
উজ্জ্বল পৃথিবীর দিকে
মনে হয় যেন পথ হারিয়ে ফেলেছি
জীবনধারণ বুঝি অনেকটাই অসঙ্গত
।
কাঁদছে পৃথিবী!মরছে মানুষ! শ্লথ গতিতে
স্পন্দিত প্রাণ
অনেক দুঃখের রক্ত প্লাবনে বসূধার
উ্দ্যান!
---০৩-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।