----------মোঃ আমিনুল এহছান মোল্লা।
*************************************
কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে
যাচ্ছে !
ঝরা পাতাগুলো ঘুর্ণি তুফানে
শুণ্যতায় উড়ছে
ঠিকানা বিহীন পাগলের মতো দানবগুলো
ছুটছে
দিবাযামীর ভেদাভেদ ভুলে
যাচ্ছে---
নীতি নৈতিকতা চলে গেছে বিরহের
দহনে ওইদিক
মানুষগুলো বড় পাশবিক! বড়
অমানবিক!
এই সমাজ- এই সভ্যতার সমস্ত দলিল
আজ বড় কুটিল বড় জটিল
ওরা চলে গেছে নিষিদ্ধ পল্লী
কিংবা মদের আসরে
ওরা মাতাল উম্মাদ! ওরা বিনিদ্র
রঙ্গ মঞ্চের বিভোরে
আমার অধিকার চলেগেছে-তোমারও যাবে
তোমার আকাশে জাগবে না পূর্ণিমার
চাঁদ
মুছবে না কভূ জীবনের অবসাদ-----
সোনার বাংলার সোনালী ফসল ওদের দখলে
যাবে
ক্ষমতা নেই অর্থ্ নেই তুমি কি
পাবে?
তোমার সব জ্যোৎস্না লুটেরা আর
দুর্ণিনীতিবাজদের
তোমার বিলাপ শুধু ঠোঁটে গাঁথা
আঙ্গুর
চিতার অগ্নি প্রান্তর !
জাতির বিবেক তো নষ্টাদের বুকে
টানে সারারাত।
অধিকার চলে যাবে- তুমি পাবে
কষাঘাত!
২৫-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।