শুক্রবার, জুন ১১, ২০২১

সাম্যের প্রদীপ

 ----- মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

বৈষম্যের এই মরীচিকার তটে ছলনামায়ার তীরে

সাম্যের প্রদীপ হয়ে তুমি এসেছিলে জনতার ভীড়ে।

বগ্লাবিহীন অশ্বের অগাধ বেকারত্বের মরুভূ ঘিরে

বৃক্ষের ডালে ডালে পুস্পিত পাঁপড়ি এনেছিলে ফিরে ।

 

দল মতের আর্দশকে রেখেছিলে দূরে- আরো দূরে

অসীম যন্ত্রনার বুকে শীতল জল ঢেলেছিলে দেশ জুড়ে!

বেকারত্বের অনলে কবর রচেছিল অমৃত গানের সুরে

ডাক দিয়েছিলে বঞ্চিত পথ হারা  কিশোরী –কিশোরে ।

 

হতাশার দরিয়ায়  বিজয়ের পাল তুলেছিলে অনিবার!

স্থপতির আদর্শে অবিচল থেকে

এক সাম্যের প্রদীপ জ্বলেছিলে দুর্ণীবার।

এ বিশ্ব দেখেছে আজ এক মহানের অপরূপ ঝঙ্কার!

” হাবিবুর রহমান আকন্দ”-জানিছে সবে তুমি দিলদার।

-----১১-০৬-২০২১ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...